হোম > বিশ্ব > ভারত

পি কে হালদারের ৮৮টি ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান 

কলকাতা প্রতিনিধি

অর্থ পাচারের অভিযোগে ভারতে গ্রেপ্তার প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারের প্রায় ৯০টি ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান পাওয়া গেছে। ভারতের কেন্দ্রীয় আর্থিক দুর্নীতির তদন্তকারী প্রতিষ্ঠান এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট–ইডির গোয়েন্দারা এ তথ্য পেয়েছেন। এদিকে, পি কে হালদার ও তাঁর সহযোগীদের জামিনের আবেদন নাকচ করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন। 

আজ মঙ্গলবার সকালে পি কে হালদার ও তাঁর সহযোগীদের কলকাতার নগর দায়রা আদালতে হাজির করা হলে বিচারক জীবন কুমার সাধু তাঁদের জামিন আবেদন নাকচ করেন। এ সময় আদালত তাঁদের আরও ১৫ দিনের জন্য জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

গত ২১ জুন তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিশেষ সিবিআই আদালত। সরকারপক্ষের বক্তব্য, পি কে এবং তাঁর সঙ্গীদের কাছ থেকে প্রচুর অর্থ ও বেনামি সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। এখনো তদন্ত চলছে। তাই জামিনের বিরোধিতা করা হয়।

তার আগে গত ১৪ মে বিশেষ অভিযান চালিয়ে ইডি কর্মকর্তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পি কে এবং তাঁর সহযোগীদের বিপুল সম্পত্তির হদিস পান। ওই সময় পি কে হালদারের সঙ্গে তাঁর ভাই প্রাণেশ হালদার, ঘনিষ্ঠ সহযোগী স্বপন মৈত্র, উত্তম মৈত্র, ইমাম হোসেন ওরফে ইমন হালদার ও আমানা সুলতানা ওরফে শর্মী হালদারকে গ্রেপ্তার করা হয়।

এরই মধ্যে ৮৮টি ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াও প্রচুর নগদ অর্থ এবং সম্পত্তির হদিস পেয়েছেন গোয়েন্দারা। এমনকি, বিদেশেও পি কে হালদারের সম্পত্তি রয়েছে বলেও তদন্তে জানা গেছে। তাই আসামিরা জামিন পেলে তথ্য-প্রমাণ লোপাট করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন সরকারি আইনজীবীরা।

বিমা করার ২৫ দিনের মাথায় স্বামীর মৃত্যু, স্ত্রী পাচ্ছেন ১৪ লাখ রুপি

হাইওয়েতে সিসিটিভি বসিয়ে ভারতীয় সেনা চলাচলের তথ্য পাকিস্তানে পাচার, ১ পাঞ্জাবি গ্রেপ্তার

ভারতের সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশে মনোনীত হাইকমিশনারের সাক্ষাৎ, যা আলোচনা হলো

ভারতীয় কল সেন্টার হাতিয়ে নিল প্রবীণ মার্কিনদের লাখ লাখ ডলার

‘অপারেশন সার্চলাইটের’ কথা তুলে জাতিসংঘে ভারত বলল—পাকিস্তানের গণহত্যার ইতিহাস দীর্ঘদিনের

আজ থেকেই ‘অবৈধ বাংলাদেশিদের’ ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু: শুভেন্দু

মোদি-মেলোনির রসায়ন ভেবে ভুল কোম্পানির শেয়ার কিনলেন বিনিয়োগকারীরা

ভারতে ‘তেলাপোকা জনতা পার্টি’র যাত্রা

ফেসবুক, ইনস্টাগ্রাম আইডি হারালেন মোদিকে প্রশ্ন করা সেই নরওয়েজীয় সাংবাদিক

আতা-সাতা বিয়ে কী, রাজস্থানের এই প্রাচীন প্রথা নিয়ে কেন আপত্তি হাইকোর্টের