হোম > বিশ্ব > ভারত

কৃষ্ণের পূজা দিতে আরব সাগরে ডুব দিলেন নরেন্দ্র মোদি

ভারতের গুজরাট রাজ্যের উপকূল থেকে কিছুটা দূরে হিন্দুদের পবিত্র স্থান দ্বারকায় বিশেষ প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কৃষ্ণের পূজা দিতে আরব সাগরে অবস্থিত দ্বারকায় পানির নিচে ময়ূরের পালক নিয়ে ডুব দিয়েছেন তিনি। হিন্দু ধর্মাবলম্বীদের মতে, ভগবান শ্রী কৃষ্ণের সঙ্গে দ্বারকার একটি সম্পর্ক রয়েছে। এ কারণে তাঁদের কাছে স্থানটি অতি পবিত্র। তাঁদের বিশ্বাস, বহু বছর আগে সমৃদ্ধ এ শহরটি পানির নিচে তলিয়ে গেছে। 

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, বেইত দ্বারকা দ্বীপের কাছাকাছি দ্বারকার উপকূলে স্কুবা ডাইভিংয়ের ব্যবস্থা রয়েছে। এখান থেকে দর্শনার্থীরা প্রাচীন দ্বারকার ডুবে যাওয়া অবশেষ দেখতে পান। এর অনেক কিছুই প্রত্নতাত্ত্বিকেরা খনন করে বের করেছেন। 

আজ প্রধানমন্ত্রী মোদি স্কুবা গিয়ার পরে নীল পানিতে নেমে ধর্মীয় তাৎপর্যপূর্ণ স্থানে প্রার্থনা করেন। সেই ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী মোদি পানির নিচে গিয়ে তলদেশে ময়ূরের পালক নিবেদন করে শ্রদ্ধা জানান। ময়ূরের পালক নিবেদন ভগবান শ্রীকৃষ্ণের প্রতীকী শ্রদ্ধাঞ্জলি। 

এক্স প্ল্যাটফর্মে নিজের অভিজ্ঞতা বর্ণনা করে প্রধানমন্ত্রী মোদি লেখেন, ‘পানিতে নিমজ্জিত দ্বারকা শহরে প্রার্থনা করা অত্যন্ত স্বর্গীয় অভিজ্ঞতা। আমি আধ্যাত্মিক মহিমা এবং কালজয়ী ভক্তির একটি প্রাচীন যুগের সঙ্গে সংযোগ অনুভব করেছি। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলকে আশীর্বাদ করুন।’ 

এর আগে আজ প্রধানমন্ত্রী মোদি আরব সাগরে গুজরাটের দেবভূমি দ্বারকা জেলার বেইত দ্বারকা দ্বীপের সঙ্গে ওখার সংযোগকারী, দেশের দীর্ঘতম কেবল–স্টেড সেতুর উদ্বোধন করেন। সেতুটি একটি অনন্য নকশা দিয়ে তৈরি। এতে গীতার শ্লোক এবং উভয় পাশে ভগবান কৃষ্ণের চিত্র দিয়ে সজ্জিত একটি ফুটপাত রয়েছে। ২ দশমিক ৩২ কিলোমিটার দীর্ঘ এ সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ৯৭৯ কোটি রুপি।

কঙ্গনাকে ককরোচদের কড়া জবাব

মুসলিম নেতার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় গুঁড়িয়ে দিতে চায় যোগী সরকার

আন্দোলনের পর গণগ্রেপ্তার—আবারও রাজপথে নামার হুমকি ককরোচদের

স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা, ভিডিও কলে শ্বশুর-শাশুড়িকে দেখালেন স্বামী

ভারতের জেন–জি আন্দোলনে ফেসিয়াল রিকগনিশন: ৩ হাজার অপরাধীকে শনাক্তের দাবি পুলিশের

আন্দোলনকারীদের ‘নর্দমার প্রজন্ম’ বললেন কঙ্গনা, ভারতজুড়ে সমালোচনার ঝড়

শিক্ষামন্ত্রীর মন্ত্রণালয় পরিবর্তনের প্রস্তাব করেছিল ককরোচরা

ভারতের দিকে তাক করা চীনের ১১টি স্টেলথ যুদ্ধবিমান, জবাব দিতে দিল্লির লাগবে এক দশক

মুখ্যমন্ত্রী বিজয়ের দেওয়া সরকারি চাকরি বাতিল করল মাদ্রাজ হাইকোর্ট

১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে ইন্ডিগোর মুম্বাইগামী ফ্লাইটের জরুরি অবতরণ