হোম > বিশ্ব > ইউরোপ

আধা ঘণ্টা পর পর মারিউপোল কেঁপে উঠছে

রুশ বাহিনীর গোলার আঘাতে আধা ঘণ্টা পর পর মারিউপোল শহর কেঁপে উঠছে। গত দুই দিনে ইউক্রেনের এই বন্দরনগর সাক্ষাৎ নরকে পরিণত হয়েছে। স্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। 

মারিউপোলের মেয়র ভাদিম বয়চেঙ্কো বলেছেন, শহরটিতে প্রায় ৪০ হাজার মানুষ আটকা পড়েছে। রুশ বাহিনী অত্যন্ত নির্মম ও নিষ্ঠুরভাবে এই শহরে হামলা করছে। আধা ঘণ্টা পর পর মারিউপোলের আকাশে রুশ বিমান আসছে এবং হামলা চালিয়ে নিরীহ সাধারণ মানুষদের হত্যা করছে। তাদের অবিরাম গোলাবর্ষণের কারণে শহর থেকে মানুষদের সরিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। এটাই কি রুশ বাহিনীর মহত্ত্ব? 

মেয়রের উপদেষ্টা পেট্রো আন্দ্রুশেঙ্কো বলেছেন, রুশ বাহিনী আমাদের মানুষদের চিরতরে নিশ্চিহ্ন করে দিতে চায়। তারা নিরীহ মানুষদের সরিয়ে নেওয়ারও সুযোগ দিচ্ছে না। 

ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, রুশ সেনারা গত ১০ দিন ধরে মারিউপোল শহর অবরুদ্ধ করে রেখেছে। দফায় দফায় বিমান হামলায় এই শহরের অন্তত ১ হাজার ৩০০ মানুষ মারা গেছে। শহরটির কৌশলগত কারণ গুরুত্বপূর্ণ। এর পূর্ব দিকে মস্কোপন্থী ছিটমহল এবং দক্ষিণে রুশ অধিকৃত ক্রিমিয়া। শহরটি দখল করতে পারলে ক্রিমিয়ার বিদ্রোহীদের যুক্ত করতে পারবে রাশিয়া। 

স্পেনে ২ ট্রেনের সংঘর্ষের আগে নিয়ন্ত্রণকেন্দ্রের সঙ্গে চালকদের কথোপকথন ফাঁস

স্পেনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ: নিহত ৬৮, আহত শতাধিক

স্পেনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৬৪

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৩০

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ১০

সার্বিয়ায় স্বৈরশাসকের পতনের পর ছাত্রদের তোপের মুখে গণমাধ্যম, ‘পক্ষপাতদুষ্ট’ খবরের জন্য ক্ষমাপ্রার্থনা

ইউরোপের নেতারা ‘রাজনৈতিক মর্ষকামী’: লাভরভ

মেলানিয়া, নাকি পোপ—কার মধ্যস্থতায় যুদ্ধ থামল ওলেশকিতে

হঠাৎ সতর্কতায় যুক্তরাজ্যে পানি, ক্যানজাত খাবার ও রেডিও কিনতে ক্রেতাদের ভিড়

সার্বিয়ায় ১৪ বছরের ‘স্বৈরশাসনের’ পতন: সরকার গঠন ও আমলাতন্ত্র নিয়ে চ্যালেঞ্জের মুখে নেতৃত্বহীন ছাত্ররা