হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনকে আর একবার সামরিক সহায়তা দিতে পারবেন বাইডেন 

রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনকে আর মাত্র একবার সামরিক সহায়তা দিতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নতুন করে সহায়তা প্যাকেজের জন্য কংগ্রেসের ওপর নির্ভর করতে হবে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কারবি গতকাল সোমবার সাংবাদিকদের এসব কথা বলেন।

ইউক্রেনসহ বিদেশে সামরিক সহায়তা পাঠাতে আরও ৬ হাজার কোটি ডলারের তহবিলের জন্য কংগ্রেসের অনুমোদনের চেষ্টা চালাচ্ছে বাইডেন প্রশাসন। এর মধ্যে ইসরায়েলের জন্য সহায়তাও অন্তর্ভুক্ত রয়েছে। প্রধান দুই দলের রাজনীতিকেরাই এই তহবিলকে সমর্থন করছেন।

সর্বশেষ সহায়তা প্যাকেজ চলতি মাসের শেষেই ঘোষণা করা হবে জানিয়ে কারবি বলেন, বাইডেন প্রশাসনের পক্ষে আর সহায়তা দেওয়া সম্ভব হবে না। এরপর সিদ্ধান্ত নেবে কংগ্রেস।

তিনি বলেন, ‘ইউক্রেনের এখনো আমাদের সহায়তা প্রয়োজন। এ মুহূর্তে কংগ্রেসের উচিত স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে দাঁড়ানো এবং আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে কাজ করা।’

বিরোধী রিপাবলিকান আইনপ্রণেতারা বলছেন, রাশিয়ার সঙ্গে ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত করছেন বাইডেন এবং জয়ের জন্য তাঁর কোনো স্পষ্ট কৌশলও নেই। এর আগে ইউক্রেনের জন্য ১১ হাজার ৩০০ কোটি ডলারের সহায়তা মঞ্জুর করলেও এবার ইউক্রেন ও ইসরায়েলের জন্য যৌথ প্রস্তাব আটকে রেখেছেন রিপাবলিকান আইনপ্রণেতারা। যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত নিয়ে বাইডেন কড়াকড়ি আরোপ করলে ইউক্রেনকে সহায়তা দেবে কংগ্রেস।

চলতি মাসের শেষে ইউক্রেনকে ঠিক কী পরিমাণ অর্থ ও অন্যান্য সরবরাহ দেওয়া হবে, সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানাননি কিরবি।

আকাশপথে পাইলট লিখলেন—‘আমি বিরক্ত’

যুক্তরাজ্যে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ হচ্ছে ইরানের রেভল্যুশনারি গার্ডস

স্বামীর কাছে ইয়াজিদি মেয়েদের পাঠাতেন স্ত্রী, জার্মানিতে ইরাকি দম্পতির কারাদণ্ড

ব্রিটেনে মে-জুনের তীব্র গরমে আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে

ইউক্রেনকে ৫০ হাজার আক্রমণাত্মক ড্রোন দিচ্ছে জার্মানি

কাজিন ও নিকটাত্মীয়দের মধ্যে বিয়ে নিষিদ্ধ করল সুইডেন

ট্রাম্প-জামাতার কাছে জাল দলিলে জমি বিক্রি আলবেনীয় ব্যবসায়ীর

স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু, নিখোঁজ ২৩

ইউক্রেন ইস্যুতে শান্তি আলোচনায় অনাগ্রহী পুতিন, দনবাস দখলে দীর্ঘ যুদ্ধের ইঙ্গিত

ন্যাটোর শীর্ষ নেতাদের কেন রিভলবার উপহার দিলেন এরদোয়ান