হোম > বিশ্ব > ইউরোপ

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

আজকের পত্রিকা ডেস্ক­

বাবা ডেভিড বেকহাম ও মা ভিক্টোরিয়া বেকহামের সঙ্গে ব্রুকলিন বেকহাম। ছবি: সংগৃহীত

পারিবারিক বিরোধের এক নাটকীয় মোড়ে ব্রুকলিন বেকহাম তাঁর বাবা ডেভিড বেকহাম ও মা ভিক্টোরিয়া বেকহামকে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন। সেখানে তিনি নির্দেশ দিয়েছেন, এখন থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করতে হলে কেবল আইনজীবীদের মাধ্যমেই করতে হবে।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য স্ট্যান্ডার্ড জানিয়েছে, ২৬ বছর বয়সী ব্রুকলিন আনুষ্ঠানিকভাবে তাঁর বাবা বিশ্বখ্যাত ফুটবলার ডেভিড বেকহাম এবং মা ফ্যাশন ডিজাইনার ও নব্বইয়ের দশকের জনপ্রিয় ব্যান্ড স্পাইস গার্লসের সদস্য ভিক্টোরিয়া বেকহামকে জানিয়েছেন, তাঁর সঙ্গে ভবিষ্যতের সব যোগাযোগ আইনি প্রতিনিধিদের মাধ্যমে করতে হবে।

গত কয়েক মাসের মানসিক দূরত্বের পর মা-বাবার কাছ থেকে নিজেকে সম্পূর্ণ আলাদা করার প্রচেষ্টার অংশ হিসেবে ব্রুকলিন এই পদক্ষেপ নিয়েছেন।

তিনি এমনকি তাঁর মাকে সোশ্যাল মিডিয়ায় ব্লক করেছেন বলেও শোনা গেছে। ব্রুকলিনের পোস্ট করা একটি ইনস্টাগ্রাম ভিডিওতে ভিক্টোরিয়া লাইক দেওয়ার পর তিনি এই পদক্ষেপ নেন; যা আইনি নোটিশের শর্ত লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে।

ওই নোটিশে ডেভিড ও ভিক্টোরিয়াকে অনলাইনে কোনো পোস্টে ব্রুকলিনকে ট্যাগ না করার অনুরোধ জানানো হয়েছে।

বেকহাম দম্পতির বড় সন্তান ব্রুকলিনকে সাম্প্রতিক সময়ে পরিবারের বড় কোনো অনুষ্ঠানে দেখা যায়নি। বিশেষ করে স্যার ডেভিডের ৫০তম জন্মদিন উদ্‌যাপনে তাঁর ছোট দুই ভাই রোমিও এবং ক্রুজ উপস্থিত থাকলেও ব্রুকলিন অনুপস্থিত ছিলেন। তিনি বা তাঁর স্ত্রী নিকোলা পেল্টজ কেউই সেই আয়োজনে অংশ নেননি।

পারিবারিক এই বিরোধের সূত্রপাত নিয়ে কয়েক মাস ধরে গুঞ্জন চলছে। অনেকের ধারণা, ২০২২ সালে এই দম্পতির বিয়ের সময় থেকে ঝামেলার শুরু; যখন নিকোলা তাঁর শাশুড়ি ভিক্টোরিয়ার ডিজাইন করা পোশাক না পরার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে বেকহাম পরিবারের পক্ষ থেকে প্রকাশ্যে এসব নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।

গত নভেম্বরে ডেভিড এক বিশেষ রাষ্ট্রীয় সম্মাননা অনুষ্ঠানে বড় ছেলেকে আমন্ত্রণ জানিয়ে মিটমাটের হাত বাড়িয়েছিলেন, কিন্তু ব্রুকলিন সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন।

রুশ তেলবাহী আরও এক ট্যাংকার জব্দ করল ফ্রান্স

মা যখন জানলেন তাঁর কিশোরী কন্যার বয়ফ্রেন্ড দণ্ডপ্রাপ্ত শিশু যৌন অপরাধী

রোমানিয়ায় আঘাত হানল রাশিয়ার ড্রোন, ক্ষুব্ধ ন্যাটো

নারী রোগীর সঙ্গে যেভাবে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন এক বিশেষজ্ঞ চিকিৎসক

কিয়েভে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাবে রাশিয়া, বিদেশিদের সরে যেতে বলল

বেলজিয়ামে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, দুই শিশুসহ নিহত অন্তত ৪

পাল্টাপাল্টি হামলায় রাশিয়া ও ইউক্রেনে নিহত ৮, রুশ বন্দরে ন্যাটোর তৈরি মাইন উদ্ধার

ইউক্রেনে আঘাত হানা রুশ ক্ষেপণাস্ত্র ‘ওরেশনিক’ কতটা বিধ্বংসী

রাশিয়ার প্রতিশোধ: কিয়েভে ভয়াবহ হামলা, ওরেসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের আশঙ্কা

ইউরোপে রেকর্ড উচ্চতায় যৌনরোগ সিফিলিস-গনোরিয়া, বেশি আক্রান্ত কারা