হোম > বিশ্ব > ইউরোপ

হাতে ছাতা আর কালো পোশাকে পোপের বাড়ি গেলেন বব ডিলান

আজকের পত্রিকা ডেস্ক­

পোপের বাসভবনে হাজির হলেন বব ডিলান। ছবি: বিবিসি

মার্কিন সংগীতশিল্পী ও নোবেলজয়ী গীতিকার বব ডিলানকে নিজ সরকারি বাসভবনে আতিথ্য দিয়েছেন পোপ চতুর্দশ লিও। বুধবার (৪ নভেম্বর) রোমে পোপের সরকারি বাসভবন অ্যাপোস্টলিক প্যালেসে তাঁদের এ সাক্ষাৎ হয়। ইতালি সফরের অংশ হিসেবে বর্তমানে রোমে অবস্থান করছেন ৮৫ বছর বয়সী সংগীতশিল্পী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিবিসি জানায়, সাক্ষাতের সময় ডিলানের পরনে ছিল প্রায় সম্পূর্ণ কালো পোশাক। মাথায় হুডি, হাতে গ্লাভস এবং সঙ্গে ছাতা নিয়ে উপস্থিত হন তিনি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের শিকাগোতে জন্ম নেওয়া পোপের পরনে ছিল সম্পূর্ণ সাদা ধর্মীয় পোশাক। দুজনের পোশাকের এই বৈপরীত্যও ছিল চোখে পড়ার মতো।

ভ্যাটিকান নিউজ জানিয়েছে, দুজনের সাক্ষাৎ ছিল সংক্ষিপ্ত। এ সময় পোপ লিও ডিলানকে একটি জপমালা উপহার দেন। বিনিময়ে ডিলান পোপকে নিজের আত্মজীবনীমূলক বই ‘ক্রনিকলস: ভলিউম ওয়ান’ উপহার দেন।

বৃহস্পতিবার রোমের পালাজ্জো দেল্লো স্পোর্টে ডিলানের একটি সংগীতানুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে। চলমান ইতালি সফরের অংশ হিসেবেই এ আয়োজন।

ডিলানের সংগীতের সঙ্গে পোপ লিওর পরিচয় অবশ্য নতুন নয়। এর আগে নিজের লেখা ‘ডিসআর্মড অ্যান্ড ডিসআর্মিং: পিস ইজ আ গিফট’ বইয়ের ভূমিকায় ডিলানের অপ্রকাশিত যুদ্ধবিরোধী গান ‘গো অ্যাওয়ে ইউ বম্ব’ থেকে একটি পঙ্‌ক্তি উদ্ধৃত করেছিলেন পোপ। ১৯৬৩ সালে স্নায়ুযুদ্ধের উত্তাল সময়ে গানটি লিখেছিলেন ডিলান। তবে কখনো গানটি রেকর্ড করা হয়নি।

পোপের সঙ্গে ডিলানের সাক্ষাৎ অবশ্য এবারই প্রথম নয়। এর আগে ১৯৯৭ সালে ইতালির বোলোনিয়ায় ২৩ তম ন্যাশনাল ইউক্যারিস্টিক কংগ্রেসে পোপ দ্বিতীয় জন পল ও প্রায় তিন লাখ তরুণের সামনে সংগীত পরিবেশনের আমন্ত্রণ পেয়েছিলেন তিনি।

সেবার ডিলান চারটি গান পরিবেশন করেন। এর মধ্যে ছিল তাঁর জনপ্রিয় গান ‘নকিং অন হেভেনস ডোর’।

ইউক্রেনে রুশ হামলায় নিহত বেড়ে ৪০, মস্কো-কিয়েভ আলোচনা ১০ নভেম্বর

স্পেনে ট্রেন দুর্ঘটনা: ৬৯ প্রাণহানির ছয় দিন পর পরিবহনমন্ত্রীর পদত্যাগ

ইউরোপে সাতটি যাত্রীবাহী উড়োজাহাজে বোমা হামলার হুমকি

সাইবার হামলায় অকেজো ইউরোপের সাত দেশের সুপারমার্কেট ফ্রিজ

হ্যাকারের দখলে ইউক্রেনের জরুরি সতর্কতা অ্যাপ, পারমাণবিক হামলার ভুয়া বার্তা

অগ্নিকাণ্ডে ধ্বংসের পর হিটলারের ঐতিহাসিক ‘ইগলস নেস্ট’ নিয়ে নতুন বিতর্ক

ইউক্রেন যুদ্ধ শুরুর পর কৃষ্ণসাগরে ১ লাখ ২০ হাজার ডলফিনের মৃত্যু, কে দায়ী

স্পেনের ট্রেন দুর্ঘটনায় নিহতদের তালিকায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী

জার্মানির ৩৪ শহরে জেন-জি বিক্ষোভ, ফ্রাঙ্কফুর্টে লুটপাট-সহিংসতা

দাসপ্রথার জন্য ক্ষমা চাইতে পারি, তবে ক্ষতিপূরণ নয়: ব্রিটিশ প্রধানমন্ত্রী