হোম > বিশ্ব > ইউরোপ

যুক্তরাজ্যের তাপমাত্রা পৌঁছাতে পারে ৪১ ডিগ্রি সেলসিয়াসে, জরুরি অবস্থা জারি

যুক্তরাজ্যের তাপমাত্রা পৌঁছাতে পারে ৪১ ডিগ্রি সেলসিয়াসে। এরই মধ্যে দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, স্কটল্যান্ড ও ওয়ালসে জারি করা সতর্কতা আগামী মঙ্গলবার পর্যন্ত বাড়ানো হয়েছে। 

রাজধানীতে যাত্রীদের প্রয়োজনীয় ভ্রমণ ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে ট্রান্সপোর্ট ফর লন্ডন। 

আবহাওয়া দপ্তর তাদের ওয়েবসাইটে বলেছে, ‘সোমবার এবং তারপর আবার মঙ্গলবারও মাত্রাতিরিক্ত, সম্ভবত রেকর্ডভাঙা তাপমাত্রা দেখা যেতে পারে।’ 

উল্লেখ্য, যুক্তরাজ্যে এর আগে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিল ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। 

এদিকে যুক্তরাজ্যের মতো আরও বেশ কয়েকটি দেশেই দাবদাহ চলছে। গত বৃহস্পতিবার পর্তুগালের মধ্য ও উত্তরাঞ্চলের পাঁচটি এলাকায় ৪৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা জুলাই মাসের মধ্যে সর্বোচ্চ। গত শুক্রবার দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। গত বৃহস্পতিবার স্পেনে ৪৫.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। 

আবহাওয়ার এমন বিরূপ পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাবকে দায়ী করেছেন আবহাওয়াবিদেরা।

জাতীয় স্বার্থে প্রয়োজনে ট্রাম্পের বিরোধিতা—বিবিসিকে নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী

বার্লিনে প্রাইড উৎসবে ভিড়ের মধ্যে উঠে গেল গাড়ি, নিহত ১, আহত ১৬

ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্স-স্পেন, সরিয়ে নেওয়া হয়েছে ২ লাখ ২০ হাজারের বেশি মানুষকে

কিয়েভে ড্রোন প্রদর্শনীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১০

‘বেস্ট ফ্রেন্ড’ হওয়ার পর জানলেন, তাঁরা আপন ভাই-বোন

গর্তের মধ্যে এক বছর—ইউক্রেনীয় সেনার বেঁচে থাকার অবিশ্বাস্য কাহিনি

এপস্টেইনের সঙ্গে তরুণীদের পরিচয় করিয়ে দেওয়া সিয়াদের রহস্যজনক মৃত্যু

রুশ অনলাইন শপ ওয়াইল্ডবেরিজের আরও দুই স্থাপনায় ইউক্রেনের ড্রোন হামলা

প্রতিরক্ষামন্ত্রীর পর এবার বিতর্কের মধ্যেই সেনাপ্রধানকে অপসারণ করলেন জেলেনস্কি

বিশ্বকাপ তারকা মাইকেল ওলিসকে ‘হৃদয়হীন’ আখ্যা সাবেক প্রেমিকার