হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনে রাশিয়ার হামলা হবে ‘ভয়াবহ’, সতর্ক করলেন মার্কিন জেনারেল

ইউক্রেনে রাশিয়ার হামলা হবে ‘ভয়াবহ’ এবং এতে হতাহত হবে বহু। শুক্রবার পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল মার্ক মিলি। 

ইউক্রেন সীমান্তে রাশিয়ার লক্ষাধিক সেনা মোতায়েনকে কোল্ড ওয়ারের পর সবচেয়ে বড় বলে উল্লেখ করেছেন তিনি। 

মার্ক মিলি বলেন, ইউক্রেনে হামলার পরিণতি হবে গুরুতর। বহু হতাহতের আশঙ্কা রয়েছে। জনবসতি এলাকায় যুদ্ধ হবে ‘ভয়ানক’। 

মার্ক মিলি আশঙ্কার কথা বললেও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন শুনিয়েছেন আশার বাণী। তিনি বলেছেন, সংঘাত অনিবার্য বিষয়টি এমন নয়। কূটনীতির মাধ্যমে এখনও সংঘাত এড়ানো যেতে পারে।

লয়েড অস্টিন বলেন, ইউক্রেনকে আরও অস্ত্র সরবরাহ করে আত্মরক্ষায় সহায়তা করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। 

প্রসঙ্গত, পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর পক্ষ থেকে বলা হয়েছে, প্রায় এক লাখ রুশ সেনা ইউক্রেন সীমান্তে অবস্থান নিয়েছে। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, শিগ্‌গিরই ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া। তবে রাশিয়া বরাবরই ইউক্রেনে হামলার বিষয়টি অস্বীকার করে আসছে। 

উল্লেখ্য, ইউক্রেনের সীমান্তে রাশিয়ান সেনাদের সংখ্যা বাড়ায় পূর্ব ইউরোপে সেনা মোতায়েন করতে পারে যুক্তরাষ্ট্র। তাই ৮ হাজার ৫০০ সেনাকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন পেন্টাগনের মুখপাত্র জন কিরবি।

তীব্র বিরোধিতার মুখে বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা বাতিল করল ফিফা

স্পেনে ঢুকে পড়া অভিবাসীরা আবারও মরক্কো ফিরে যাচ্ছে

রাজার মৃত্যুর ভবিষ্যদ্বাণী করা ইংল্যান্ডের সেই দাসীর ভাগ্যে যা ঘটেছিল

হঠাৎ মরক্কো থেকে কেন স্পেনে অভিবাসীর ঢল, এক দিনে ঢুকল ৪৯ হাজার

মরক্কো থেকে ১০ দিনে দুই হাজার লোক ঢুকেছে স্পেনে, ৯ জনের মৃত্যু

গরমে ঘামছে ইউরোপ—দাবানলে পুড়ছে ফ্রান্স, স্পেন ও গ্রিস

হালকা নীল পোশাকে ক্যাটি আর বোতাম খোলা শার্টে দেখা গেল ট্রুডোকে

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৮, আঘাত ঠেকাতে যুদ্ধবিমান পাঠাল পোল্যান্ড

বাইক দুর্ঘটনায় অস্কারজয়ী সংগীতশিল্পী গ্লেন হ্যানসার্ডের মৃত্যু

কাস্পিয়ানের প্রতিশোধ নিতে ইউক্রেনের বন্দরে হামলার পরিকল্পনা করেছিল ইরান