হোম > বিশ্ব > ইউরোপ

ফুটবলার থমাস পার্টের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

আজকের পত্রিকা ডেস্ক­

ফুটবলার থমাস পার্টে। ছবি: বিবিসি

আর্সেনালের সাবেক ফুটবলার থমাস পার্টের বিরুদ্ধে পাঁচটি ধর্ষণ এবং একটি যৌন নিপীড়নের অভিযোগ গঠন করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে এসব ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। অভিযোগগুলোর মধ্যে এক নারীর ক্ষেত্রে দুবার ধর্ষণ, দ্বিতীয় এক নারীর ক্ষেত্রে তিনবার ধর্ষণ এবং তৃতীয় এক নারীর সঙ্গে একটি যৌন নিপীড়নের ঘটনা রয়েছে।

শুক্রবার বিবিসি জানিয়েছে, থমাস পার্টে ২০২০ সাল থেকে আর্সেনাল দলের হয়ে খেলেছেন। গত সোমবার তাঁর ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বিবিসি নিউজ আর্সেনাল দলের কাছে মন্তব্য চেয়েছে।

এ ঘটনার তদন্তের দায়িত্বে থাকা ডিটেকটিভ সুপারিনটেনডেন্ট অ্যান্ডি ফারফি বলেন, ‘আমাদের অগ্রাধিকার হচ্ছে, যারা অভিযোগ করেছে, তাদের পাশে থাকা ও সহায়তা প্রদান। কেউ যদি এই মামলার সঙ্গে সম্পর্কিত হন বা কোনো তথ্য জানেন, তবে আমাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করছি।’

থমাস পার্টে আগামী ৫ আগস্ট মঙ্গলবার ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটস কোর্টে হাজির হবেন বলে জানা গেছে।

থমাস পার্টের জন্ম ঘানায়। ২০১৬ সালে ঘানার জাতীয় দলে তাঁর অভিষেক ঘটে। খেলোয়াড় হিসেবে নাটকীয়ভাবে ইউরোপে উঠে আসেন তিনি এবং আটলেটিকো ও আর্সেনালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর খেলার ধরন, ব্যক্তিগত দায়বদ্ধতা ও আন্তর্জাতিক অবদান তাঁকে একজন সম্মানিত খেলোয়াড়ে পরিণত করেছিল। বর্তমানে নির্ভরযোগ্য এক ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে তাঁকে নিয়ে অনেক ক্লাবের আগ্রহ রয়েছে।

তীব্র গরমে হাঁসফাঁস ইউরোপ, চীনা এসি কোম্পানির পোয়াবারো

ন্যাটো সম্মেলনের প্রাক্কালে কিয়েভে রাশিয়ার দ্বিতীয় দফা হামলায় নিহত ৯

মোনাকোতে পার্সেল বোমা হামলা—ইউক্রেনীয় নারীকে খুঁজছে ইন্টারপোল

কিয়েভে রাশিয়ার নজিরবিহীন শক্তিশালী হামলা, নিহত অন্তত ২৭

ফ্রান্সে এসি কিনতে হুড়োহুড়ি, সামাল দিতে সুপারমার্কেটে পুলিশ

যুক্তরাজ্যের প্রতি পাঁচ বিশ্ববিদ্যালয়ের একটিতে সংখ্যালঘু শ্বেতাঙ্গ শিক্ষার্থীরা

কিয়েভে রাতভর রাশিয়ার ব্যাপক হামলা, নিহত অন্তত ৮

৪০ বছর পর মুক্তি পাচ্ছেন যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘ সময় কারাভোগ করা নারী

রেডিওলজিক্যাল–রাসায়নিক যুদ্ধে রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে চীন, বেইজিং বলছে ‘ভিত্তিহীন’

বিয়ে করে ক্ষোভের মুখে ইউক্রেন সুন্দরী