হোম > বিশ্ব > ইউরোপ

ব্যারেল প্রতি ৬০ ডলারে রাশিয়ার তেল কিনবে ইইউ

ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর সরকার রাশিয়ার সমুদ্রজাত জ্বালানি তেল কেনার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। ইইউ প্রতি ব্যারেলের বিপরীতে রাশিয়াকে ৬০ ডলার করে পরিশোধ করবে। বার্তা সংস্থা রয়টার্স বিষয়টির সঙ্গে জড়িত এক কূটনীতিবিদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, রাশিয়ার সমুদ্রজাত অপরিশোধিত জ্বালানি তেল কম দামে কেনার মূল প্রস্তাব ছিল বিশ্বের শীর্ষ সাত অর্থনীতির দেশের জোট জি-৭ এর। জি-৭ এর প্রস্তাব ছিল, সামগ্রিকভাবে বৈশ্বিক অপরিশোধিত জ্বালানি তেলের বাজারমূল্য ৫ শতাংশ কমিয়ে আনতে ৬৫ থেকে ৭০ ডলারের বিনিময়ে প্রতি ব্যারেল তেল কিনুক ইউরোপীয় ইউনিয়ন।

তবে জি-৭ এর প্রস্তাবিত দামের বিরোধিতা করে পোল্যান্ড। দেশটি সমর্থন দেয় লিথুয়ানিয়া এবং এস্তোনিয়া। দেশটির তিনটির অভিযোগ ছিল—প্রস্তাবিত দামে কিনলে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ব্যয় বহনের জন্য পর্যাপ্ত অর্থ নিশ্চিত করতে পারবে।

ওই কূটনীতিবিদ জানিয়েছেন, স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ইউরোপীয় দেশগুলোর সরকার এই বিষয়ে সম্মত হলেও আগামীকাল শুক্রবার এই বিষয়ে লিখিত অনুমোদ দেওয়া হবে। ওই কূটনৈতিক বলেছেন, ‘ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি—আইইএ এর পরিসংখ্যানের ওপর ভিত্তি করে, ‘অপরিশোধিত তেলের বাজার মূল্য ৫ শতাংশ কমাতে রাশিয়ার অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৬০ নির্ধারণ করা হয়েছে।’

জি-৭ সেভেন প্রস্তাবিত রাশিয়ার সমুদ্রজাত জ্বালানি তেলের এই নতুন মূল্য আগামী ৫ ডিসেম্বর থেকে কার্যকর হবে ইউরোপীয় ইউনিয়নে। ফলে, রাশিয়ার জ্বালানি তেলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা ইউরোপীয় ইউনিয়ন এখন থেকে রাশিয়ার সমুদ্রজাত জ্বালানি তেল কিনতে পারবে। উল্লেখ্য, রাশিয়া বিশ্বে উৎপাদিত মোট অপরিশোধিত জ্বালানি তেলের ১০ শতাংশ একা উৎপাদন করে।

বার্লিনে সমকামী উৎসবে হামলা, সন্দেহভাজন লেবানিজ বংশোদ্ভূত আইএস সমর্থক

জাতীয় স্বার্থে প্রয়োজনে ট্রাম্পের বিরোধিতা—বিবিসিকে নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী

বার্লিনে প্রাইড উৎসবে ভিড়ের মধ্যে উঠে গেল গাড়ি, নিহত ১, আহত ১৬

ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্স-স্পেন, সরিয়ে নেওয়া হয়েছে ২ লাখ ২০ হাজারের বেশি মানুষকে

কিয়েভে ড্রোন প্রদর্শনীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১০

‘বেস্ট ফ্রেন্ড’ হওয়ার পর জানলেন, তাঁরা আপন ভাই-বোন

গর্তের মধ্যে এক বছর—ইউক্রেনীয় সেনার বেঁচে থাকার অবিশ্বাস্য কাহিনি

এপস্টেইনের সঙ্গে তরুণীদের পরিচয় করিয়ে দেওয়া সিয়াদের রহস্যজনক মৃত্যু

রুশ অনলাইন শপ ওয়াইল্ডবেরিজের আরও দুই স্থাপনায় ইউক্রেনের ড্রোন হামলা

প্রতিরক্ষামন্ত্রীর পর এবার বিতর্কের মধ্যেই সেনাপ্রধানকে অপসারণ করলেন জেলেনস্কি