হোম > বিশ্ব > ইউরোপ

নিষেধাজ্ঞা সত্ত্বেও পুতিনের সঙ্গে আলোচনার পথ এখনো খোলা: ক্রেমলিন

নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আলোচনার সুযোগ রয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন। আজ বুধবার রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর থেকে এমনটি জানানো হয়। 

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করে রাশিয়া। এরপর থেকে এখন পর্যন্ত পুতিনের সঙ্গে কথা বলেননি বাইডেন। 

একটি বিবৃতিতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, প্রয়োজনে (বাইডেন এবং পুতিনের মধ্যে) যোগাযোগ আবার শুরু হতে পারে। মার্কিন শীর্ষ কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার অর্থ যোগাযোগ বন্ধ করা নয়। 

গতকাল মঙ্গলবার বাইডেনসহ শীর্ষ মার্কিন কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দেয় রাশিয়া।  একটি বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞার জবাব হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, বাইডেনের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভানসহ ১০ জন মার্কিন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ১৫ মার্চ থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলার পরই রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া শুরু করে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।

ট্রাম্পের ওপর খেপেছেন মেলোনি, এবার বাতিল পররাষ্ট্রমন্ত্রীর মার্কিন সফর

‘ছবি তোলার জন্য খুব মিনতি করেছিল’, ট্রাম্পের দাবির কড়া জবাব দিলেন মেলোনি

রাশিয়ার তেল শোধনাগারে ফের ইউক্রেনের ড্রোন হামলা

আমরাই সবচেয়ে বিখ্যাত জুটি: মোদিকে মেলোনি

ইংলিশ চ্যানেলে ব্রিটিশ ইয়টকে লক্ষ্য করে রুশ যুদ্ধজাহাজের ‘গুলি’

ফ্রান্সে ট্রাম্প-মোদির সাক্ষাৎ, চিরচেনা আলিঙ্গন অনুপস্থিত

অপমানজনক মন্তব্য করে মিত্রদের খেপিয়েছেন ট্রাম্প, জবাব পেতে পারেন জি-৭ সম্মেলনে

২০০০ কর্মী ছাঁটাই করবে বিবিসি, বছরে ব্যয় কমাবে প্রায় ৬৮ কোটি ডলার

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইউরোপের ৪ দেশ

যুক্তরাজ্যে সুদানের অভিবাসীর ছুরিকাঘাত থেকে বিক্ষোভ-সহিংসতা