হোম > বিশ্ব > ইউরোপ

উত্তর মেসিডোনিয়ায় করোনা হাসপাতালে আগুন, নিহত ১০ 

উত্তর মেসিডোনিয়ায় করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ রোগীর মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

উত্তর মেসিডোনিয়ার স্বাস্থ্যমন্ত্রী ভেঙ্কো ফিলিপস টুইট বার্তায় বলেন, অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। উত্তর পূর্বাঞ্চলীয় টেটোভোর একটি করোনা ক্লিনিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে উত্তর মেসিডোনিয়ার স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। 

এএফপির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে দমকল বাহিনীকে অগ্নিকাণ্ডের বিষয়ে অবগত করা হয়। আগুন নেভাতে ৪৫ মিনিটের মতো  সময় লাগে। 

উত্তর মেসিডোনিয়ার জনসংখ্যা প্রায় ২০ লাখ। দেশটিতে সম্প্রতি করোনার সংক্রমণ বেড়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৬ হাজার ১০০ জন।

নারী রোগীর সঙ্গে যেভাবে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন এক বিশেষজ্ঞ চিকিৎসক

কিয়েভে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাবে রাশিয়া, বিদেশিদের সরে যেতে বলল

বেলজিয়ামে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, দুই শিশুসহ নিহত অন্তত ৪

পাল্টাপাল্টি হামলায় রাশিয়া ও ইউক্রেনে নিহত ৮, রুশ বন্দরে ন্যাটোর তৈরি মাইন উদ্ধার

ইউক্রেনে আঘাত হানা রুশ ক্ষেপণাস্ত্র ‘ওরেশনিক’ কতটা বিধ্বংসী

রাশিয়ার প্রতিশোধ: কিয়েভে ভয়াবহ হামলা, ওরেসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের আশঙ্কা

ইউরোপে রেকর্ড উচ্চতায় যৌনরোগ সিফিলিস-গনোরিয়া, বেশি আক্রান্ত কারা

৫ লাখের বেশি অবৈধ অভিবাসীকে বৈধ করবে স্পেন

ইরানের ‘হত্যাচেষ্টা’ থেকে অল্পের জন্য বেঁচে গেছেন সুইডেনপ্রবাসী কর্মী

না পাঠানোর ঘোষণা দিয়েও পোল্যান্ডে আরও ৫ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র