হোম > বিশ্ব > ইউরোপ

তুরস্কে কাভালার যাবজ্জীবন কারাদণ্ড

সরকার উৎখাতের চেষ্টার অভিযোগে তুরস্কের অ্যাকটিভিস্ট ওসমান কাভালাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। গতকাল সোমবার এই রায় দেওয়া হয়। 

২০১৭ সাল থেকে বিনা বিচারে কারাগারে ছিলেন কাভালা। ২০১৩ ও ২০১৬ সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে সরকার উৎখাতের চেষ্টার সঙ্গে জড়িত থাকার মামলায় দোষী সাব্যস্ত হন তিনি। তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন কাভালা। রাজনৈতিকভাবে অনুপ্রাণিত হয়ে এই রায় দেওয়া হয়েছে বলে দাবি করেছে পশ্চিমা বিশ্ব।

এ রায় নিয়ে যুক্তরাষ্ট্র গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এই রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন পশ্চিমা কূটনীতিকেরাও। 

২০১৩ সালে তুরস্কে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভের আয়োজন ও অর্থায়নের জন্য প্রথম অভিযুক্ত করা হয়েছিল কাভালাকে। ওই মামলায় তাঁকে বেকসুর খালাস দেওয়া হয়েছিল। কিন্তু ২০১৬ সালে অভ্যুত্থান প্রচেষ্টার অংশ হিসেবে অভিযুক্ত হওয়ার পরপরই তাঁকে আবার অভিযুক্ত করা হয়। এবার ওই দুই মামলাতেই তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। 

ইউরোপের সর্বোচ্চ আদালত ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটস বলেছে, কাভালার অপরাধের পর্যাপ্ত প্রমাণ নেই। তাঁকে দমানোর জন্য গ্রেপ্তার করা হয়।

কাভালা প্যারিসে জন্মগ্রহণ করেন এবং যুক্তরাজ্যে শিক্ষা লাভ করেন। তিনি একটি সাংস্কৃতিক কেন্দ্র পরিচালনা করতেন। রিসেপ তাইয়েপ এরদোয়ানের সরকার সাম্প্রতিক বছরগুলোতে আরও কর্তৃত্ববাদী হয়ে উঠেছে। তুরস্ক সরকার কাভালাকে মার্কিন বিলিয়নিয়ার জর্জ সোরোসের এজেন্ট হিসেবে অভিযুক্ত করেছে।

ট্রাম্পের অনুরোধে ৪ বছর ধরে বন্দী মার্কিনকে মুক্তি দিলেন পুতিন

শরিয়াহ তহবিলের অর্থ গেছে গাজায় ইসরায়েলি গণহত্যায় সহায়তাকারী ৫ প্রতিষ্ঠানে

‘ব্রিটেনের অহংকার’ সম্মাননা পেলেন বিখ্যাত হার্ট সার্জন, কে এই আসিফ হাসান

হ্যারিকে নিয়ে কী ছিল ডায়ানার উদ্বেগ—প্রকাশ পেতে পারে নতুন প্রামাণ্যচিত্রে

প্যারিসসহ দেশের বিভিন্ন এলাকায় ‘কারফিউ’ জারি করল ফরাসি সরকার

রুশ আক্রমণের ভয়ে সীমান্তে ১০ লাখ স্থলমাইন বসাতে চায় ফিনল্যান্ড

দাঙ্গা নিয়ন্ত্রণে ‘কারফিউ’ জারি হচ্ছে ফ্রান্সে

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ গ্রহণ করেননি মাখোঁ, বিক্ষোভ সামলাতে নতুন কৌশলের নির্দেশ

চীনের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞায় কেন ক্ষতিগ্রস্ত ইউক্রেন

ইউরোপের ৬ দেশে মানুষ কেন রাজপথে, কেন এত সহিংসতা