হোম > বিশ্ব > ইউরোপ

নরওয়েতে ন্যাটোর মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক

নরওয়ের উত্তরাঞ্চলে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে হতাহতের খবর জানা না গেলেও বিমানে থাকা চারজন আরোহীই নিখোঁজ রয়েছেন। 

শুক্রবার নরওয়ের উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

এমভি ২২বি অসপ্রে নামের উড়োজাহাজটি ‘কোল্ড রেসপন্স’ নামে ন্যাটোর একটি সামরিক মহড়ায় অংশ নিয়েছিল। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মেরিন শাখার নামে নিবন্ধিত ছিল উড়োজাহাজটি। 

বিধ্বস্ত হওয়ার আগে জরুরি সংকেত পাঠিয়েছিল উড়োজাহাজটি। সেই সংকেত অনুসরণ করে একটি উদ্ধারকারী হেলিকপ্টার ও নরওয়েজীয় সেনাবাহিনীর একটি ওরিয়ন বিমান উত্তরাঞ্চলীয় উপকূলে মার্কিন উড়োজাহাজটির সন্ধান শুরু করে। 

নরওয়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নর্ডল্যান্ড পুলিশের চিফ অব স্টাফ বেন্ট এইলার্টসেন রয়টার্সকে বলেন, ‘উড়োজাহাজটিতে চারজন আরোহী ছিলেন। আমরা উড়োজাহাজটির ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছি। এখনো আরোহীদের খোঁজ মেলেনি।’ তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধারকারী হেলিকপ্টার ও বিমান দুর্ঘটনাস্থলে নামতে পারেনি।

শিশু যৌন নির্যাতনের উপকরণ রাখার অভিযোগে মেগান মার্কেলের বাবা গ্রেপ্তার

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল—মামলা করলেন এক মালিক

ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় জামাতার পর স্ত্রীকেও নামিয়েছেন ট্রাম্প, শিগগির চুক্তির আশা

ধর্ষণ ও যৌন নিপীড়নে দোষী সাব্যস্ত রাসেল ব্র্যান্ড—সাজা ঘোষণা ৯ নভেম্বর

ইউরোপজুড়ে অন্তত ২৫ যাত্রীবাহী উড়োজাহাজে বোমা হামলার হুমকি

হাতে ছাতা আর কালো পোশাকে পোপের বাড়ি গেলেন বব ডিলান

ইউক্রেনে রুশ হামলায় নিহত বেড়ে ৪০, মস্কো-কিয়েভ আলোচনা ১০ নভেম্বর

স্পেনে ট্রেন দুর্ঘটনা: ৬৯ প্রাণহানির ছয় দিন পর পরিবহনমন্ত্রীর পদত্যাগ

ইউরোপে সাতটি যাত্রীবাহী উড়োজাহাজে বোমা হামলার হুমকি

সাইবার হামলায় অকেজো ইউরোপের সাত দেশের সুপারমার্কেট ফ্রিজ