হোম > বিশ্ব > ইউরোপ

পরিত্যক্ত স্কি বোর্ড দেখে সন্দেহ, সুইজারল্যান্ডে ৫ অভিযাত্রীর মরদেহ উদ্ধার

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: বিবিসি

সুইজারল্যান্ডের বিলাসবহুল জারমাট রিসোর্টের কাছে পাঁচজন স্কি অভিযাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে ভ্যালাইস আল্পসের ৪ হাজার ১৯৯ মিটার উচ্চতার রিম্পফিশহর্ন পর্বতে ওঠার পথে একদল পর্বতারোহী শীর্ষের কাছাকাছি স্থানে কয়েকটি পরিত্যক্ত স্কি বোর্ড দেখে জরুরি সেবা বিভাগকে সতর্ক করেন। এই ঘটনার এক দিন পরই স্কিয়ারদের মরদেহ উদ্ধার করা হলো।

আজ রোববার স্থানীয় পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, আকাশ ও স্থলপথে চালানো তল্লাশির মাধ্যমে শৃঙ্গের নিচে অ্যাডলার হিমবাহ এলাকায় মরদেহগুলো পাওয়া গেছে। মরদেহগুলো বিভিন্ন উচ্চতায় তুষারধসের ধ্বংসাবশেষের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ছিল। ওই এলাকাটি সুইস-ইতালিয়ান সীমান্তের কাছে অবস্থিত।

তিনটি মরদেহ এক জায়গায় এবং আরও দুটি মরদেহ একটি সংকীর্ণ তুষারের চাঁইয়ের ওপর কিছুটা উঁচুতে পাওয়া গেছে বলে জানিয়েছে উদ্ধার সেবা প্রতিষ্ঠান এয়ার জারমাট।

বিবিসি জানিয়েছে, তল্লাশির সময় পাঁচ জোড়া স্কি বোর্ডও উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, নিহত পাঁচজন একসঙ্গেই যাত্রা করেছিলেন। তবে এখনো তাঁদের পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ঘটনার কারণ অনুসন্ধানে পাবলিক প্রসিকিউটরের দপ্তর তদন্ত শুরু করেছে।

জারমাট সুইজারল্যান্ডের অন্যতম ব্যয়বহুল আলপাইন রিসোর্ট। এখানে ব্রিটিশ ও অন্যান্য ইউরোপীয় ধনীদের আনাগোনা লেগেই থাকে। আর রিম্পফিশহর্ন পর্বতাভিযান একটি উন্নতমানের অভিযাত্রা হিসেবে বিবেচিত হয়। জারমাট রিসোর্ট থেকে এটি প্রায় পাঁচ ঘণ্টার পথ।

পর্বতটির চূড়ায় উঠতে বিভিন্ন রুট থাকলেও সব পথেই রাতে একটি উচ্চ পাহাড়ি কুঁড়েঘরে থাকার প্রয়োজন পড়ে। জারমাট থেকে যাওয়ার পথে সাধারণভাবে ব্লাউহার্ড পর্যন্ত ২৫৭০ মিটার উচ্চতায় লিফটে যাওয়া হয়।

এদিকে, গত শুক্রবার রাতে আরেকটি পৃথক ঘটনায় এয়ার জারমাট আরও একটি জটিল উদ্ধার অভিযানে অংশ নেয়। ফিশারহর্ন পর্বতে চারজন আলপাইন অভিযাত্রী ঘন কুয়াশা ও প্রবল বাতাসে আটকে পড়েছিলেন। প্রথম দফায় আবহাওয়ার কারণে উদ্ধার সম্ভব না হলেও, মধ্যরাতের পর দ্বিতীয় চেষ্টায় চারজনকেই নিরাপদে উদ্ধার করা হয়।

বিয়ে করে ক্ষোভের মুখে ইউক্রেন সুন্দরী

জার্মানির স্টেড শহরে বন্দুক হামলায় নিহত ৫

ইউক্রেনের ‘দুর্গ–বলয়ে’ প্রবল আঘাত রাশিয়ার, অগ্রগতির ইঙ্গিত

ইউক্রেনের ৪ অঞ্চল দখলের আগে থামবে না রাশিয়া: পুতিন

ইউরোপের রেকর্ড গরমে মৃত্যুর সংখ্যা ১,৩০০ ছাড়িয়েছে: ডব্লিউএইচও

ফ্রান্সে প্রশিক্ষণ বিমানের বিধ্বস্ত হয়ে নিহত ১১

ইতালিতে ৩ খুন: হত্যাকাণ্ডের দিনই রাজনৈতিক আশ্রয়ের অনুমতি পান শাহাদাত, নেপথ্যে কী

ইতালিতে ৩ বাংলাদেশি খুন: স্বদেশি পরিচিতের দিকে সন্দেহের তির

ইতালিতে নিজ বাড়িতে বাংলাদেশি পরিবারের ৩ সদস্যকে কুপিয়ে হত্যা, বেঁচে গেছেন একমাত্র ছেলে

বাল্টিকে সামরিক ‘উসকানির’ প্রস্তুতি নিচ্ছে রাশিয়া, চালাতে পারে ‘হাইব্রিড হামলা’