হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ায় নতুন ১ লাখ ৩৩ হাজার সৈন্য নিয়োগে পুতিনের ডিক্রি

রাশিয়ায় নতুন ১ লাখ ৩৩ হাজার সৈন্য নিয়োগে ডিক্রি বা আদেশ জারি করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলতি বছরের মধ্যে এসব নিয়োগের বিষয়ে গতকাল সোমবার ক্রেমলিন থেকে জারি করা ডিক্রিতে বলা হয়।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম রশিস্কায়া গেজেটায় প্রকাশিত খবরে বলা হয়, দেশটির ১৮ থেকে ৩৪ বয়সী নাগরিকদের বাধ্যতামূলক সৈন্য হিসেবে নিয়োগ করা হবে।

২০২৪ সাল নাগাদ ১৫ লাখ সক্রিয় সেনা নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণের দুই সপ্তাহ পর এই আদেশ জারি হল।

বাধ্যতামূলক সেনা নিয়োগ কার্যালয়ের প্রধান ভাইস-এডমিরাল ভ্লাদিমির টিমলেনেস্কির বরাত দিয়ে রশিস্কায়া গেজেটা জানায়, নতুন সৈন্যদের ১২ মাসের জন্য নিয়োগ দেওয়া হবে। নতুন নিয়োগপ্রাপ্ত এসব সৈন্যদের কোনও বিশেষ অভিযানে পাঠানো হবে না।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ন্যাটোভুক্ত দেশগুলোর অভিযোগ, প্রতিবেশী দেশে আগ্রাসন পুতিন।

জনসংখ্যায় ইউক্রেনের চেয়ে বড় দেশ হওয়ায় রাশিয়া নানা সুযোগ-সুবিধা দিয়ে সেনা বাড়াতে চেষ্টা করছে। কিন্তু এখন পর্যন্ত যুদ্ধক্ষেত্রে ইউক্রেন ও রাশিয়ার সেনা যেভাবে নিহত হচ্ছে, তাতে শিগগিরই এ যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। এছাড়া উভয় পক্ষ তাদের নিহত সেনার সংখ্যাও গোপন রেখেছে।

এক দিনের জন্য স্বাধীন রাজ্য হলো এস্তোনিয়ার একটি গ্রাম

রাশিয়ার সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলায় ৩ শিশুসহ নিহত ১১

শীর্ষ শান্তি আলোচক উমেরভকে গোয়েন্দা সংস্থার প্রধান করলেন জেলেনস্কি

স্পেনের সেউতায় অভিবাসীদের ঢলে নিহত বেড়ে ৭২

স্যুটকেসে ব্রিটিশ নারীর মরদেহ, গ্রিসে আফগান যুবক আটক

রাশিয়ায় ওয়াইল্ডবেরিজের আরও এক গুদামে ইউক্রেনের ড্রোন হামলা

যে কারণে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ইউরোপের দাবানল

‘ভাড়াটে খুনি’ হিসেবে কিশোরদের ব্যবহারের অভিনব নেটওয়ার্ক ইউরোপে

মস্কোয় রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণে নিহত ৩

খরার প্রকোপ: একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করছে হাঙ্গেরি