হোম > বিশ্ব > ইউরোপ

আসাদকে কোনোভাবেই ক্ষমা করা যায় না: জার্মান পররাষ্ট্রমন্ত্রী

ডয়েচে ভেলে

আরব রাষ্ট্রগুলো সম্প্রতি সিরিয়ার রাষ্ট্রপ্রধান আসাদের প্রতি নরম মনোভাব নিয়েছে। এই পদক্ষেপের সমালোচনা করেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। সিরিয়ার রাষ্ট্রপ্রধান বাশার আল-আসাদকে কোনোভাবেই ক্ষমা করা যায় না। তার প্রতি নরম মনোভাব দেখানোর প্রশ্নই ওঠে না। সোমবার রাখঢাক না রেখেই এই অভিমত প্রকাশ করেছেন তিনি।

বেয়ারবক বলেন, ‘আসাদের প্রতি সামান্য হাত বাড়ানোও অন্যায়। কারণ প্রতিদিন তিনি মানবাধিকার লঙ্ঘন করে চলেছেন।’

আপাতত জেদ্দায় আছেন বেয়ারবক। সেখানে সৌদির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক হয়েছে। প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ জানিয়েছেন, বেয়ারবকের সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক একাধিক বিষয় নিয়ে তাঁর আলোচনা হয়েছে। জেদ্দাতেই ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ বিন মুবারকের সঙ্গে মঙ্গলবার বৈঠক হওয়ার কথা জার্মান পররাষ্ট্রমন্ত্রীর। এরপর ফিরতি পথে তিনি কাতারেও যেতে পারেন।

আগামী শুক্রবার থেকে ২২ দেশের আরব লিগের বৈঠক শুরু হওয়ার কথা। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর আরব লিগ সিরিয়াকে এই মঞ্চ থেকে বাদ দেয়। সম্প্রতি আসাদকে আবার এই বৈঠকে ডাকা হয়েছে। বেয়ারবকের মতে, আসাদকে ডাকার অর্থ তাঁর প্রতি নরম মনোভাব দেখানো। গত দুই দশকে আসাদ প্রায় প্রতিদিন মানবাধিকার লঙ্ঘন করেছেন বলে বেয়ারবকের অভিমত। শুধু তাই নয়, গৃহযুদ্ধ বন্ধ করার কোনো চেষ্টাই তিনি করেননি বলে জার্মানি মনে করে এবং সে কারণেই ইউরোপীয় ইউনিয়ন বা আমেরিকা আসাদের বিরুদ্ধে জারি করা নিষেধাজ্ঞা তোলেনি বলে তিনি জানিয়েছেন।

জেদ্দায় বসে বেয়ারবকের এই মন্তব্য সমকালীন ভূরাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।

২০৩০ সালের মধ্যে ব্রিটেনে হামলার সক্ষমতা অর্জন করতে পারে শত্রুরা: প্রতিরক্ষামন্ত্রী

ফ্রান্সে ৪ লাখ মানুষের বিক্ষোভ, বাড়ছে উত্তেজনা–সংঘর্ষ

ফ্রান্সে কড়া নিরাপত্তার মধ্যে লাখো মানুষের বিক্ষোভ, গ্রেপ্তার ১০০০

শিল্পীদের মাসিক ভাতা দিচ্ছে আয়ারল্যান্ড সরকার, শিল্পের জন্য কতটা উপকারী

ফের বিক্ষোভের প্রস্তুতি ফ্রান্সে, মাখোঁর পদত্যাগ দাবি

ইউক্রেনীয় সেনার শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান: নিজেই কাটেন নিজের পা, ফেরেন ড্রোনে ঝুলে

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাই আনিসুজ্জামানের ১৫ মিলিয়ন পাউন্ডের ফ্ল্যাট জব্দ

মেলানিয়ার কথায় ‘যুদ্ধ থামল’ ইউক্রেনের এক শহরে

নতুন বিক্ষোভের আশঙ্কায় ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন

মৃত্যুর পর প্রথমবারের মতো মানবদেহে গবাদিপশুর ‘শামোন্ডা ভাইরাস’ শনাক্ত