হোম > বিশ্ব > ইউরোপ

এপস্টেইন নথি থেকে ৩৬ বছর পর নিজের ধর্ষককে শনাক্ত করলেন নারী

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: দ্য টাইমস

সম্প্রতি কুখ্যাত অর্থলগ্নিকারী ও যৌন অপরাধী জেফরি এপস্টেইন–সংক্রান্ত লাখ লাখ নথি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এসব নথিতে থাকা একটি ছবি দেখে ৩৬ বছর পর নিজের ধর্ষককে শনাক্ত করেছেন সুইডিশ নারী এব্বা কার্লসন। বর্তমানে ৫৬ বছর বয়সী কার্লসন সুইডিশ নাগরিক ৬৮ বছর বয়সী ডেনিয়েল সিয়াদকে অভিযুক্ত করে ফ্রান্সের প্যারিসে একটি ফৌজদারি অভিযোগ দায়ের করেছেন।

কার্লসনের অভিযোগ, নব্বইয়ের দশকে কান শহরের একটি ভিলার সুইমিং পুলে সিয়াদ তাঁকে ধর্ষণ করেন। সম্প্রতি অবমুক্ত হওয়া মার্কিন বিচার বিভাগের নথিতে সিয়াদের নাম উঠে আসে এপস্টেইনের নেটওয়ার্কে অল্পবয়সী মেয়ে ও তরুণীদের সংগ্রহকারী হিসেবে। তবে সিয়াদ সব অভিযোগ অস্বীকার করেছেন।

ফরাসি টেলিভিশনেও প্রচারিত একটি ভিডিও বার্তায় সিয়াদ দাবি করেছেন, তিনি পেশাগতভাবে এপস্টেইনের জন্য মডেল পরিচয় করিয়ে দিতেন। তিনি বলেন, ‘সময়ের ব্যবধানে আমরা জেনেছি, তিনি (এপস্টেইন) জঘন্য অপরাধ করেছেন।’

প্রকাশিত এপস্টেইন নথিতে ইঙ্গিত পাওয়া যায়, সিয়াদ ও এপস্টেইনের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল এবং তাঁরা প্রায়ই ‘মেয়েদের’ বিষয়ে কথা বলতেন। তবে সিয়াদের দাবি, তিনি শুধু মডেল হিসেবেই তরুণীদের পরিচয় করিয়ে দিতেন এবং কখনো অপ্রাপ্তবয়স্ক বা নির্যাতিত কাউকে পাঠাননি।

এদিকে এব্বা কার্লসন জানিয়েছেন, সিয়াদ তাঁকে মডেলিং ক্যারিয়ারের প্রলোভন দেখিয়ে সুইডেন থেকে মোনাকো ও ফ্রান্সে নিয়ে যান। সেখানে তিনি তাঁকে এলিট মডেলিং এজেন্সির সাবেক ইউরোপীয় প্রধান জেরাল্ড মারির সঙ্গে পরিচয় করিয়ে দেন।

ধর্ষিত হওয়ার পর সিয়াদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেননি কার্লসন। কারণ সিয়াদের পূর্ণ পরিচয় তাঁর জানা ছিল না। ৩৬ বছর পর এক সাংবাদিক এপস্টেইন নথির ছবি দেখালে তিনি সিয়াদকে শনাক্ত করতে সক্ষম হন।

কার্লসনের আইনজীবী অ্যান-ক্লেয়ার লেজ্যুন বলেন, তাঁর মক্কেল চান প্যারিস প্রসিকিউটর দপ্তর অভিযোগটি গ্রহণ করে ধর্ষণ ও মানবপাচারের তদন্ত শুরু করুক। পাশাপাশি এই ধরনের আচরণ আরও হয়েছে কি না এবং সম্ভাব্য অন্যান্য ভুক্তভোগীদের চিহ্নিত করারও আহ্বান জানিয়েছেন তিনি।

ফ্রান্সে এপস্টেইনের প্যারিসের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। কর্মচারীরা দাবি করেছেন, এই অ্যাপার্টমেন্টের দেয়ালে অর্ধনগ্ন নারী ও কিশোরীদের ছবি ঝোলানো ছিল এবং সেখানে একটি ম্যাসাজ পার্লারও ছিল। শিশু নির্যাতনবিরোধী সংগঠন ‘ইনোসাঁস আঁ দঁজে’ এই বিষয়ে প্রসিকিউটরদের কাছে তদন্তের দাবি জানিয়েছে।

এপস্টেইন নথি প্রকাশের জেরে আরব ওয়ার্ল্ড ইনস্টিটিউটের প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ফ্রান্সের সাবেক সংস্কৃতিমন্ত্রী জ্যাক ল্যাং। আর্থিক কৌঁসুলিরা এখন খতিয়ে দেখছেন, এপস্টেইনের কাছ থেকে ল্যাং বা তাঁর কন্যা কোনো অর্থ পেয়েছিলেন কি না। ২০১৯ সালে দণ্ডিত ও বিচারাধীন অবস্থায় নিউইয়র্কের কারাগারে রহস্যজনকভাবে আত্মহত্যা করেছিলেন এপস্টেইন।

৯ দেশে ৮৯ শিশুকে যৌন নিপীড়ন করেছেন ফরাসি শিক্ষক, মা-ফুফুকে হত্যারও স্বীকারোক্তি

পদ হারানোর পথে স্টারমার, প্রথম মুসলিম প্রধানমন্ত্রী পেতে পারে যুক্তরাজ্য

বেলারুশে সরকারবিরোধী আন্দোলন সাজানোর প্রস্তুতি নিচ্ছে পশ্চিমারা: রুশ গোয়েন্দা সংস্থা

মস্কোতে রুশ জেনারেলকে গুলি—সন্দেহভাজন গ্রেপ্তার দুবাইয়ে

রাশিয়ার মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ছুরি হামলার শিকার ভারতীয় শিক্ষার্থীরা, নেপথ্যে কী

১৮ ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক চুক্তি নিয়ে আলোচনা করছে রাশিয়া-যুক্তরাষ্ট্র: জেলেনস্কি

আগামী জুনের মধ্যেই কি শেষ হচ্ছে ইউক্রেন যুদ্ধ

যুক্তরাষ্ট্র-রাশিয়া উচ্চপর্যায়ের সামরিক যোগাযোগ আবার শুরু

মস্কোয় আবাসিক ভবনে শীর্ষ রুশ জেনারেলের ওপর একাধিক গুলি

রাশিয়ার বিপক্ষে যুদ্ধে প্রাণ হারিয়েছে ইউক্রেনের ৫৫ হাজার সেনা: জেলেনস্কি