হোম > বিশ্ব > এশিয়া

ইউক্রেনের পারমাণবিক কেন্দ্রে হামলার পর এশিয়ার শেয়ারবাজার নিম্নমুখী

ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ বাহিনীর হামলার পর এশিয়ার স্টক মার্কেটে শেয়ারের মূল্য কমে গেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে দুর্ঘটনার পর সবচেয়ে বেশি ধস নেমেছে টোকিও ও হংকংয়ের শেয়ার বাজারে।

জাপানের বেঞ্চমার্ক নিক্কেইয়ের সূচক ২ দশমিক ৫ শতাংশ কমে গেছে এবং হংকংয়ের হ্যাং সেংয়ের সূচক কমেছে ২ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে এশিয়ার বাজারে তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে প্রতি ব্যারেল ১১২ ডলারের ওপরে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত ১৬ মাসের মধ্যে এই প্রথম শেয়ারবাজার সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। অন্যদিকে তেলের দাম হুহু করে বাড়ছে। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে এশীয় অঞ্চলের বাজারগুলো কেঁপে ওঠে।

যুক্তরাষ্ট্রের আর্থিক প্রতিষ্ঠান এমএসসিআইয়ের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের শেয়ারমূল্য ১ দশমিক ৬ শতাংশ কমে গেছে, যা ২০২০ সালের নভেম্বরের পর সর্বনিম্ন। এতে প্রতিষ্ঠানটির ৭ শতাংশ ক্ষতি হয়েছে।

রয়টার্স জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজার ১ দশমিক ১ শতাংশ, চীনের শূন্য দশমিক ৮ শতাংশ এবং অস্ট্রেলিয়ার শূন্য দশমিক ৬ শতাংশ কমে গেছে।

আজ শুক্রবার ভোরে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন লাগার কথা জানান পার্শ্ববর্তী শহর এনারহোদরের মেয়র দিমিত্র অরলভ। তিনি এক ফেসবুক পোস্টে লেখেন, ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভবন ও ব্লকগুলোতে শত্রুদের নিরলস গোলাগুলিতে আগুন লেগেছে।’

এর কয়েক ঘণ্টা পর ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, স্থানীয় সময় শুক্রবার ভোর ৬টা ২০ মিনিটের দিকে আগুন নিভিয়ে ফেলা হয়েছে। সেখানে কেউ মারা যায়নি কিংবা আহত হয়নি। 

মস্কো–কাবুল সামরিক সহযোগিতা চুক্তি সই, ভারত–পাকিস্তানের ওপর এর প্রভাব কী

‘আমরাও ভারতের জমি দখল করে রেখেছি’—কেন এই কথা বললেন নেপালের প্রধানমন্ত্রী

মিয়ানমারে খনির বিস্ফোরক গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪৫

চীনের উত্থানের মুখে যুক্তরাষ্ট্রকে নিয়ে সংশয়, অস্ত্র প্রতিযোগিতায় ইন্দো-প্যাসিফিকের দেশগুলো

জনসংখ্যা হ্রাসে নতুন রেকর্ড জাপানে—উদ্বেগ বাড়াচ্ছে বার্ধক্য

‘ইনটু থিন এয়ার’ ট্র্যাজেডির ৩০ বছর পর নতুন যে হুমকিতে এভারেস্ট

মিয়ানমারে বিরল মৃত্তিকা খনিজের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই জমছে

কম্বোডিয়ার বিরোধীদলীয় নেতাকে ক্ষমা করে দিলেন রাজা

আফগানিস্তানে বিয়ে থেকে বাঁচতে ট্যাক্সিতে পালান আলিয়া, পারেননি শামা

বিটিএস ভক্তদের জন্য দুয়ার খুলে দিল বুসানের বৌদ্ধমন্দিরগুলো