হোম > বিশ্ব > এশিয়া

এবার ভুয়া নথিপত্রে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, বিমানবন্দরে ৫১ বাংলাদেশি আটক

আজকের পত্রিকা ডেস্ক­

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

ভুয়া হোটেল বুকিংয়ের নথি ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশের সময় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ বাংলাদেশি আটক হয়েছেন। তাঁদের অনেকে ইমিগ্রেশন টেক এড়ানোরও চেষ্টা করেছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মালয়েশিয়ার বার্তা সংস্থা বারনামা আজ শুক্রবার মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সির (একেপিএস) বিবৃতির বরাত দিয়ে জানায়, টার্মিনালের অ্যারাইভাল হলে ৬৭ জন বিদেশির কাগজপত্র যাচাই করার সময় এই ৫১ ব্যক্তির নথিপত্রে বিভিন্ন অসংগতি ধরা পড়ে।

বিবৃতিতে বলা হয়, কিছু ব্যক্তিকে অ্যারাইভাল হলে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। সেখানে দায়িত্বরত কর্মকর্তাদের কাছে তারা নথিপত্র জমা দিতে দেরি করে। এমনকি কিছু ব্যক্তি ইমিগ্রেশন চেক এড়ানোর চেষ্টা করে। এতে কর্তৃপক্ষের সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

এ ছাড়া, নথিপত্র যাচাইয়ের সময় এক ব্যক্তি পালানোর চেষ্টা করেছিলেন। তাঁকে আটক করা হয়েছে।

একেপিএস জানায়, ৫১ জন বাংলাদেশিকে ইমিগ্রেশন আইন ১৯৫৯ / ৬৩-এর শর্ত পূরণে ব্যর্থ হওয়ার কারণে মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, ভুয়া নথিপত্র ব্যবহারের পাশাপাশি অনেকের কাছে পর্যাপ্ত আর্থিক সামর্থ্য ছিল না এবং তাঁরা তাঁদের অবস্থানের স্পষ্ট কারণ জানাতে ব্যর্থ হয়েছেন। এমনকি কেউ কেউ স্বীকার করেছেন যে, তাঁরা মালয়েশিয়ায় কাজ খুঁজতে এসেছেন।

একেপিএস জানিয়েছে, এই ৫১ জন বাংলাদেশিকে দ্রুতই একসঙ্গে দেশে ফেরত পাঠানো হবে।

উল্লেখ্য, এর আগে গত ১৭ মার্চ ক্রিকেটার পরিচয়ে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করলে ১৫ জন বাংলাদেশিকে আটক করে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

ব্যাংককে ট্রেন-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৮

মধ্যপ্রাচ্য থেকে সাড়ে ৯ হাজার লোক সরিয়ে নিয়েছে ফিলিপাইন

ফিলিপাইনের সিনেটে আইসিসির পরোয়ানাভুক্ত সিনেটরকে ধরতে অভিযান, গুলির শব্দ

কারামুক্ত হলেন থাকসিন সিনাওয়াত্রা

শিশু ধর্ষণের অভিযোগে শ্রীলঙ্কায় বিশ্বখ্যাত বৌদ্ধ ভিক্ষু গ্রেপ্তার

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির জ্বালামুখে ছবি তুলছিলেন অভিযাত্রীরা, তখনই ঘটল অগ্ন্যুৎপাত

অস্ট্রেলিয়ায় উগ্র ইসলামপন্থী ২ নারী মানবতাবিরোধী অপরাধে আটক

সম্পর্ক আরও ঘনিষ্ঠ করছে দিল্লি–নেপিডো, মিয়ানমার সফরে ভারতীয় নৌপ্রধান

স্কুলে ফিরছে বেত, সিঙ্গাপুরে নতুন নিয়ম

রেকর্ড ৮ বিলিয়ন ডলার উত্তরাধিকার কর দিল স্যামসাং পরিবার