হোম > স্বাস্থ্য > স্বাস্থ্য-গবেষণা

প্রতিদিন বাদাম খেলে বাড়ে মস্তিষ্কের ক্ষমতা

ফিচার ডেস্ক

ছবি: সংগৃহীত

প্রতিদিন বাদাম খেলে স্মৃতিশক্তি ভালো থাকবে—এমন কথা শুনে বড় হয়েছেন অনেকে। প্রশ্ন জাগতে পারে, বাদাম কি মস্তিষ্কের বয়স বৃদ্ধির প্রক্রিয়া ধীর করতে পারে? সম্প্রতি ফুড অ্যান্ড ফাংশন জার্নালে প্রকাশিত নেদারল্যান্ডসের মাস্ট্রিচ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের এক গবেষণায় উঠে এসেছে এই প্রশ্নের উত্তর।

গবেষণায় ৬০ থেকে ৭৫ বছর বয়সী ৩১ জন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে ১৬ সপ্তাহ ধরে প্রতিদিন নিয়ম করে ৬০ গ্রাম খোসাসহ ভাজা বাদাম (লবণ ছাড়া) খাওয়ানো হয়। এরপর তাঁদের মস্তিষ্কের বিভিন্ন প্রতিক্রিয়ায় এর প্রভাব পর্যবেক্ষণ করেন গবেষকেরা। ফলাফলে দেখা যায়, নিয়মিত বাদাম খাওয়ার ফলে মস্তিষ্কের ডান গোলার্ধের হিপ্পোক্যাম্পাসসহ স্মৃতিশক্তি ও জ্ঞানীয় কাজের সঙ্গে জড়িত বিভিন্ন অংশের ইনসুলিনের প্রতি সংবেদনশীলতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর আগে ২০২৫ সালে একই গবেষক দল জানিয়েছিল, ১৬ সপ্তাহ বাদাম খাওয়ার ফলে মস্তিষ্কে রক্তপ্রবাহ ৩.৬ শতাংশ এবং মৌখিক স্মৃতিশক্তি ৫.৮ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়।

বাদামে থাকা স্বাস্থ্যকর অসম্পৃক্ত ফ্যাট, ফাইবার, ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট এবং এল-আর্জিনাইন নামক অ্যামিনো অ্যাসিড রক্তনালির কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে, যা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে ভূমিকা রাখে। তবে গবেষকদের মতে, ফলাফল আশাব্যঞ্জক হলেও বাদাম সরাসরি আলঝেইমার বা ডিমেনশিয়া রোধ করে—এমনটি নিশ্চিত করে বলা সম্ভব নয়। বিষয়টি আরও পরিষ্কার করতে বড় পরিসরে দীর্ঘমেয়াদি গবেষণার প্রয়োজন রয়েছে।

‘স্বাস্থ্যকর লবণ’ ব্যবহারে বছরে ৩০ লাখ মৃত্যু এড়ানো সম্ভব: গবেষণা

দাঁড়িয়ে নাকি বসে প্রস্রাব—পুরুষদের জন্য কোনটি ভালো? গবেষণায় মিলল উত্তর

স্ট্রোকে দ্রুত চিকিৎসায় বাঁচতে পারে জীবন

নারীকে পণ্য হিসেবে দেখার মানসিকতা দূর করতে পারে মাথায় বৈদ্যুতিক শক: গবেষণা

ত্বকের ক্যানসার ঠেকাতে এল প্রথম এমআরএনএ ভ্যাকসিন, সাফল্যের হার ৪২ শতাংশ

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২

অতি প্রক্রিয়াজাত খাবারের সঙ্গে কোলোরেক্টাল ক্যানসারের সম্পর্ক নেই—বড় গবেষণায় দাবি

অধূমপায়ীদের তুলনায় ধূমপায়ীদের পারকিনসনসের ঝুঁকি অর্ধেক কম: অক্সফোর্ডের গবেষক

রাশিয়ায় আতঙ্ক ছড়ানো ‘নিউমোনিক প্লেগ’ কী, কতটা ভয়ংকর

অ্যান্টিবায়োটিক গ্রহণকালে চিনি খেলে ক্ষতিগ্রস্ত হয় অন্ত্রের উপকারী অণুজীব