হোম > স্বাস্থ্য

কবজির ব্যথায় কী করবেন

ডা. এম ইয়াছিন আলী

কবজি বা বৃদ্ধাঙ্গুলির ব্যথা অনেক কারণে হতে পারে। এর মধ্যে ডি-কোয়ার্ভেইন টেনোসাইনোভাইটিস অন্যতম। আমাদের কবজি থেকে বৃদ্ধাঙ্গুলির দিকের টেনডনে প্রদাহ হলে তাকে ডি-কোয়ার্ভেইন টেনোসাইনোভাইটিস বলে। সাধারণত মধ্যবয়স্ক নারীরা এ সমস্যায় বেশি আক্রান্ত হন।

রোগের কারণ 
বিভিন্ন কারণে এ রোগ হতে পারে। এগুলোর মধ্যে রয়েছে:
» আঘাত 
» ভারী জিনিসপত্র ওঠানো
» রিউমাটয়েড আর্থ্রাইটিস 
» একটানা লেখালেখি করা 
» দা, কোদাল বা কুড়াল দিয়ে কাটাকাটি করা 
» ড্রিল মেশিন ব্যবহার করা ইত্যাদি।

লক্ষণ
» হাতের বৃদ্ধাঙ্গুল নাড়াতে না পারা 
» ভেজা কাপড় চিপতে ব্যথা হওয়া 
» হাত দিয়ে ভারী জিনিসপত্র ওঠাতে না পারা 
» বৃদ্ধাঙ্গুলের গোড়ায় মাংসপেশি শুকিয়ে যাওয়া 
» আঙুল দুর্বল হয়ে পড়ে এবং কাজ করলে ব্যথা বাড়ে

চিকিৎসা
এ রোগের ক্ষেত্রে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি চিকিৎসা বেশি জরুরি। কিছু কিছু ক্ষেত্রে ইনজেকশন দেওয়ারও প্রয়োজন হতে পারে।

সতর্কতা
রোগ নির্ণীত হলে পর্যাপ্ত বিশ্রাম গ্রহণ করতে হবে। হাতের কবজির ওপর চাপ পড়ে এমন কাজ এড়িয়ে চলতে হবে। পাশাপাশি কিছু নিয়ম মেনে চলতে হয়। যেমন:
» হাত দিয়ে ভারী কিছু ওঠাবেন না 
» কাপড়চোপড় চিপবেন না 
» টিউবওয়েল চাপবেন না 
» একটানা বেশিক্ষণ লেখালেখি করবেন না 
» দা, কোদাল বা কুড়াল ব্যবহার করবেন না 
» ড্রিল মেশিন ব্যবহার বাদ দিতে হবে 
» কাজ করার সময় রিস্টব্যান্ড ব্যবহার করতে হবে।

ডা. এম ইয়াছিন আলী, বাত, ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ, চেয়ারম্যান ও চিফ কনসালট্যান্ট
ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ধানমন্ডি, ঢাকা

হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ১২০০ ছাড়াল

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, নতুন রোগী ১৮৫১

ধানমন্ডির অ্যাপোলো ক্লিনিকে চেন্নাই অ্যাপোলো হাসপাতালের আন্তর্জাতিক সিএমই অনুষ্ঠিত

বিএমইউতে সমন্বিত ক্যানসার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনা

হামের উপসর্গে ৭ মৃত্যু, মোট ১১৯৬

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, অক্টোবরের ১৮ দিনে প্রাণহানি ১০০ ছাড়াল

ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির ‘ক্লিনিং ডে’: আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট প্রাণহানি ১১৮৯

ডেঙ্গুতে এক দিনে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৭২

বাংলাদেশে হামে কেন মৃত্যু থামছেই না, কোথায় ঘাটতি, কী বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা