হোম > স্বাস্থ্য

মাইগ্রেনের ব্যথা এড়াতে

ডেস্ক রিপোর্ট

মাথা ধরা সমস্যা হলো স্নায়ুতন্ত্রের সাধারণ সমস্যা। বিশ্বে প্রতি সাতজনের একজন মাইগ্রেনের সমস্যায় ভোগেন। কর্মস্থলে থাকার সময়ও অনেকের মাথাব্যথা শুরু হয়। এ রকম সমস্যায় বারবার ভুগলে মাইগ্রেন রেসকিউ কিট ব্যবহার করা যেতে পারে। এর মধ্যে আছে বরফের পট্টি, ফেইস মাস্ক, ইয়ার প্লাগ, ওষুধ আর থাকবে জরুরি ফোন নম্বর। 

হঠাৎ তীব্র ব্যথা শুরু হলে যা করবেন

»    আলো থেকে দূরে থাকতে হবে। 
»    কম্পিউটারের আলো সহ্য না হলে স্ক্রিনের ওপর অ্যান্টি গ্লেয়ার লাগাতে পারেন। 
»    গন্ধ নেই এমন জায়গায় চলে যান। 
»    শব্দের কারণে সমস্যা হলে শব্দ হ্রাসের ডিভাইস ব্যবহার করতে পারেন। 
»    কিছু সময়ের জন্য নির্জন কক্ষে চলে যান। 

প্রতি মাসে অন্তত ১৫ দিন মাইগ্রেনের ব্যথা হলে তা ক্রনিক মাইগ্রেন। বিশ্বের ১ কোটি ৪ লাখ মানুষ ক্রনিক মাইগ্রেনের সমস্যায় ভুগছেন।

যাঁরা এ সমস্যায় ভুগছেন, তাঁদের মন-মেজাজে পরিবর্তন আর ঘুমের সমস্যাও দেখা দেয়। দুশ্চিন্তা, উদ্বেগ, মানসিক ধাক্কা, বিষণ্নতা, মানসিক অবসন্নতার কারণে মানসিক চাপ তৈরি হতে পারে। মানসিক চাপ খুব বেশি হলে বারবার মাইগ্রেন হতে পারে। মাইগ্রেনের বারবার ফিরে আসা ঠেকাতে ও প্রতিরোধে এইমোভিগ, আজভি, এমগালিটির মতো ওষুধ এসেছে। মাইগ্রেন বন্ধ করতে বা স্থায়িত্ব কমাতে এসেছে উব্রেলভির মতো ওষুধ। তবে সব ওষুধ সবার কাজে দেয় না। তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খেতে হবে।

২০৩০ সালের বৈশ্বিক পুষ্টি লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিটি কর্মস্থলে চাই মাতৃদুগ্ধ কর্নার

হামের চিকিৎসা ব্যয় মেটাতে প্রতি ১০ পরিবারের ৯টিই ঋণ নিয়েছে: জরিপের ফল

হাম ও উপসর্গে মৃত্যু ৮৫০ ছুঁইছুঁই

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৮০

হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মোট ৮৪৪

হামের টিকা অকার্যকর হওয়ার মতো জিনগত পরিবর্তনের প্রমাণ নেই: আইসিডিডিআরবি

ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৫৬, হাসপাতালে ভর্তি ৪২৩

পশ্চিমে ভ্যাসেকটমি বা স্থায়ী বন্ধ্যাকরণে তরুণদের আগ্রহ কেন বাড়ছে

আইসিইউতে থাকা জীবাণুর ৮৯ শতাংশই এখন বহু ওষুধ-প্রতিরোধী

অল্প বয়সে বিয়ে, অসচেতনতা ও মাতৃদুগ্ধ না দেওয়ায় পুষ্টিহীনতা বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী