হোম > স্বাস্থ্য

চিয়া সিডস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বাস্থ্যসচেতনদের খাবারের টেবিলে ইসবগুলের ভুসি ও তোকমার বয়ামের পাশে চিয়া সিডসের বয়ামও থাকে। সালাদ ও স্মুদিতে এই চিয়া সিডস মেশানো যায়। আকারে খুবই ছোট হলেও চিয়া সিডস কিন্তু পুষ্টিগুণে ভরপুর। এতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, খনিজ, আঁশ ও ওমেগা–৩ ফ্যাটি অ্যাসিড, যা হৃদ্‌যন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে, হাড় মজবুত করে ও রক্তে শর্করার মাত্রা ঠিক রাখে। দুই টেবিল চামচ চিয়া সিডসে রয়েছে ১৩৮ ক্যালরি, ৪ দশমিক ৭ গ্রাম প্রোটিন, 
৮ দশমিক ৭ গ্রাম চর্বি, ৯ দশমিক ৮ গ্রাম আঁশ ও অন্যান্য পুষ্টি উপাদান। 

ওজন কমাতে সাহায্য করে
চিয়া সিডসের আঁশ ও প্রোটিন ওজন কমাতে সহায়তা করে। এই দুই উপাদান ক্ষুধা কমায়, ফলে বারবার খাওয়ার প্রবণতা আপনা-আপনিই কমে আসে।

হৃদ্‌রোগের ঝুঁকি হ্রাস করে
এর মধ্যকার আঁশ রক্তে থাকা ক্ষতিকর কোলেস্টেরল কমাতে সহায়তা করে। ফলে হৃদ্‌রোগের ঝুঁকি কমে। 

হাড়ের স্বাস্থ্য ভালো রাখে
চিয়া সিডসে রয়েছে ক্যালসিয়াম, ফসফরাস ও ম্যাগনেসিয়াম। এগুলো হাড় মজবুত করতে সহায়তা করে। তাই খাদ্যতালিকায় চিয়া সিডস রাখলে উপকারই হবে। 

সূত্র: হেলথলাইন

মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরেছি, তা প্রমাণ করতে হবে: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় ১৭ দফা প্রস্তাব বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের

২৪ ঘণ্টায় হামের উপসর্গে মৃত্যু আরও ৪

তরুণীদের মধ্যে আশঙ্কাজনক হারে বাড়ছে টাইপ-২ ডায়াবেটিস, গবেষণায় জানা গেল কারণ

গত ২৪ ঘণ্টা: হামে মৃত্যু নেই, উপসর্গ নিয়ে প্রাণ গেছে ৫ জনের

বর্ষায় ডেঙ্গুর হানা: সচেতনতাই বাঁচাতে পারে জীবন​

কোন চায়ে মিলবে স্বাস্থ্যসুবিধা

দৃষ্টিশক্তি ভালো রাখবেন যেভাবে

হাই-প্রোটিন ডায়েট কেন ওজন কমাতে কার্যকর