হোম > স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও এক মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯৪ জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু নিয়ে আরও ৩৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। আর মারা গেছে চিকিৎসাধীন এক ডেঙ্গু রোগী।

আজ শনিবার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে আজ শনিবার পর্যন্ত সারা দেশে হাসপাতালে ভর্তি হয়েছে ১৬ হাজার ৭৮৯ জন ডেঙ্গু রোগী। আর তাদের মধ্যে ৬২ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ মৃত ব্যক্তি (৬০) ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর বাড়ি বরগুনায়।

নতুন রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশন বাদে) ১৬১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৩৮, রাজধানীর হাসপাতালগুলোতে ৬৫, রাজধানীর বাইরে ঢাকা বিভাগে ৫৮, ময়মনসিংহে (সিটি করপোরেশন বাদে) ৬, খুলনায় ৯ এবং রাজশাহীতে ৫৭ জন ভর্তি হয়।

বর্তমানে সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ১ হাজার ২৩৯ জন। বাকি রোগীরা চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

সরকারের তথ্য বলছে, চলতি মাসে ৬ হাজার ৪৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। আর জুনে ভর্তি হয়েছিল ৫ হাজার ৯৫১ জন। এ ছাড়া জানুয়ারিতে ১ হাজার ১৬১, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১ এবং মে মাসে ১ হাজার ৭৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

চলতি মাসে ২০ জন চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ বছরের জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭, মে মাসে ৩ এবং জুনে ১৯ জন মারা যায়। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।

হামের প্রাদুর্ভাব: উপসর্গে মৃত্যু আরও ৪, মোট ৭৯৭

হামের উপসর্গে মৃত্যু আরও ৫, মোট ৭৯৩

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২

হামের প্রাদুর্ভাব: বিশেষ টিকার দুই মাস পরও কমেনি হাম

আলঝেইমার, স্ট্রোক, বিষণ্নতা প্রতিরোধের শক্তি লুকিয়ে আছে সাউনায়

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৭৩

হাম: উপসর্গে মৃত্যু আরও ৪, মোট ৭৮৮

চাকরিতে নাইট ডিউটি: মারাত্মক স্বাস্থ্যঝুঁকি, সুস্থ থাকার দাওয়াই দিলেন বিজ্ঞানীরা

খুশির চোটে মরতে বসেছেন নারী, বিরল সমস্যার সন্ধান পেলেন চিকিৎসকেরা

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪২