হোম > স্বাস্থ্য

হাম ও উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে এক শিশু ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এই হিসাব গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৮৬ জনের। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ২০৮ জনে।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ জনে। অন্যদিকে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭৯ জনে। হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ৩৩৬।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসা কেন্দ্রে গেছে ১ হাজার ২৩৮ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৭ জন। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ১৫ জন।

হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

হামের প্রাদুর্ভাব: পরীক্ষার চেয়ে উপসর্গে জোর

ভোলায় স্কয়ার গ্রুপের স্বাস্থ্যসেবা ক্যাম্প, এক দিনে ২৬০০ জনকে চিকিৎসা

১ কোটি ৬১ লাখ শিশু হামের টিকা পেয়েছে: জাহেদ উর রহমান

হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

নতুন আতঙ্ক ‘হান্টাভাইরাস’ কী, কীভাবে ছড়ায়

৫০ দিনে হাম ও উপসর্গে মৃত্যু ৩১১, ঢাকায় সর্বোচ্চ ১৬১

হাম ও উপসর্গে ১৭ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

আটলান্টিকে প্রমোদতরিতে হান্টাভাইরাস, কতটা বিপজ্জনক

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর