হোম > স্বাস্থ্য

হামের উপসর্গে প্রাণ গেল আরও ৬ জনের, মোট মৃত্যু ৬০০ ছুঁইছুঁই

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৩৪ জন। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ৪২ জনের এবং উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ২৯২ জনের।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ঢাকায় চারজন মারা গেছে। এ ছাড়া রাজশাহী ও সিলেটে একজন করে মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃত্যু হয়েছে ৫৯৪ জনের। এর মধ্যে হামের উপসর্গে ৫০৪ জনের মৃত্যুর তথ্য জানা গেছে এবং হাম শনাক্তের পর মারা গেছে ৯০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৭৩ হাজার ৩৬২ জনের। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৯ হাজার ১০৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ৫৪ হাজার ৮১২ জন।

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

ক্যানসার চিকিৎসায় নতুন আবিষ্কার, টিকায় নির্মূল হবে টিউমার

কেমোথেরাপি ছাড়াই হতে পারে স্তন ক্যানসারের চিকিৎসা, নতুন পদ্ধতি আবিষ্কার

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

তরুণদের কোলন ক্যানসারের কারণ অন্ত্রের ব্যাকটেরিয়া, প্রতিরোধের উপায় জানালেন গবেষকেরা

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু