হোম > স্বাস্থ্য

চেরি এজিওমা সাধারণত ক্ষতি করে না

জীবনধারা ডেস্ক

ত্বকের সমস্যা
আমার বয়স ২৪ বছর। ত্বকের রং উজ্জ্বল শ্যামবর্ণ। আমার ত্বকে কয়েক বছর ধরেই লাল তিল গজাচ্ছে। পেটে, বুকে, পিঠে ছোট ছোট লাল তিল। এখন মনে হচ্ছে দিনদিন বাড়ছে। কেন হচ্ছে আর এগুলোর কোনো ক্ষতিকর দিক আছে কি না? কীভাবে প্রতিকার পেতে পারি?

শ্যামলী বিনতে রহমান, চাঁদপুর

আপনার শরীরে যে লাল তিলগুলো দেখা দিচ্ছে, সেগুলোকে আমরা চেরি এজিওমা বলে থাকি। এগুলোর সাধারণত কোনো ক্ষতিকর দিক নেই। তবে যদি হঠাৎ করে আকৃতি বড় হয়, চুলকায়, রং পরিবর্তিত হয় বা অন্য কোনো উপসর্গ দেখা দেয়, তাহলে ডার্মাটোলজিস্ট দেখাতে হবে। সাধারণত এনজিওমা 
২৫ থেকে ৩০ বছর বয়সের পরই শরীরে দেখা দেয়। দুশ্চিন্তার কিছু নেই। তবে খেয়াল রাখতে হবে, তিলগুলো যেন আকৃতিতে বড় না হয়, না চুলকায় বা রং পরিবর্তিত না হয়।

ডা. তাওহীদা রহমান ইরিন
চর্মরোগ বিশেষজ্ঞ, শিওর সেল মেডিকেল, ঢাকা 

ডায়াবেটিস
আমার বয়স ৩৫। ওজন ৬৫ কেজি। এক বছর ধরে ডায়াবেটিসে ভুগছি। কনসিভ করেছি দুই মাস হলো। এটাই প্রথম প্রেগন্যান্সি। খাওয়াদাওয়ায় কি বিশেষ কোনো নজর দিতে হবে? আর কী কী মেনে চলা উচিত হবে এখন?

সাদিকা শাম্মী আহমেদ, খুলনা

শিগগিরই ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ দেখাতে হবে। প্রেগন্যান্সির সঙ্গে ডায়াবেটিস থাকলে আগে ওষুধের পরিবর্তন করতে হয়। আর খাবার আগের মতোই, মিষ্টিজাতীয় খাবার খাওয়া যাবে না। দুই বেলা রুটি, এক বেলা ভাত। সবুজ আপেল, পেয়ারা, দুধ, ডিম খেতে হবে। তবে চিকিৎসকের কাছে যেতে হবে দ্রুত।

ডা. মো. মাজহারুল হক তানিম, হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ

শিশুদের হামের প্রকোপ: অন্য অসুখ থাকলে দীর্ঘ হচ্ছে হামের চিকিৎসা

হামে ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু

বাংলাদেশে হঠাৎ কেন হামের প্রাদুর্ভাব

দ্বৈত চাপে বাংলাদেশ: অসংক্রামক রোগে মৃত্যু বেশি, থেমে নেই সংক্রামক রোগও

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু

হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি শক্তিশালী করতে হবে: এনডিএফ

জরুরি টিকাকেন্দ্রে অভিভাবকদের উপচে পড়া ভিড়

আগামী ৩ মে থেকে দেশজুড়ে দেওয়া হবে হাম-রুবেলার টিকা: স্বাস্থ্যমন্ত্রী

হামের টিকাদান শুরু, পাচ্ছে উচ্চ ঝুঁকিপূর্ণ ৩০ উপজেলার শিশুরা

হাম পরিস্থিতি: ৩ জেলায় নতুন ১০৪ রোগী