হোম > স্বাস্থ্য

টনসিলের চিকিৎসা

ডা. শাহেদ সাব্বির আহমেদ

শীত মৌসুমে ছোট-বড় সবার টনসিলের সমস্যা হতে পারে। গলাব্যথা এর মূল লক্ষণ। এর সঙ্গে জ্বর, গলার স্বরের পরিবর্তনও হতে পারে। ছোটদের বমি এবং ডায়রিয়া হতে পারে।

যা করবেন

টনসিলের ব্যথা প্রতিরোধের প্রথম পদক্ষেপ গলায় ঠান্ডা না লাগানো। এ জন্য কমফোর্টার বা মাফলার ব্যবহার করা, কুসুম গরম পানি পান করা ইত্যাদি।

টনসিলের প্রদাহ থাকলে গরম পানিতে লবণ মিশিয়ে দিনরাতে চার-পাঁচবার গড়গড়া করুন। কুসুম গরম পানি পান করতে থাকুন যত দিন ব্যথা না কমে। প্রচুর পরিমাণে তাজা ফলমূল ও শাকসবজি খেতে হবে। বিশেষ করে ভিটামিন সি আছে এমন ফল, যেমন জাম্বুরা, কমলা, মাল্টা, আমলকী—এগুলো বেশ উপকারী। ৭ থেকে ১০ দিন ধুলাবালু এবং ঠান্ডা বাতাস থেকে যথাসম্ভব দূরে থাকতে হবে।

বারবার ও দীর্ঘস্থায়ী সংক্রমণ হলে অনেক বেশি ব্যথা এবং তীব্র জ্বর হয়। এ জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক সেবনের প্রয়োজন হতে পারে। গলার ভেতর থেকে লালা সংগ্রহ করে পরীক্ষা করাতে হবে। আবার দীর্ঘমেয়াদি টনসিলের প্রদাহে অস্ত্রোপচারের প্রয়োজনও হতে পারে। গলার এ-জাতীয় প্রদাহে পরোক্ষভাবে বাতজ্বরের ঝুঁকি দেখা দিতে পারে। এ জন্য গলাব্যথার সঙ্গে বা ব্যথা সেরে যাওয়ার পর অস্থিসন্ধিতে ব্যথা হলে অবশ্যই জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

লেখক: আবাসিক মেডিকেল অফিসার

আ.লীগের কেনা ১৮ কোটি টাকার রেডিওথেরাপি মেশিন ভাঙারির পথে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৫৯

একে অন্যকে ‘প্রোটিন’ পাঠিয়ে অ্যান্টিবায়োটিক থেকে বাঁচে ব্যাকটেরিয়া, চাঞ্চল্যকর দাবি

হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫০

বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের ৭ নির্দেশনা, প্রয়োজনে ছুটি বাতিল

মিষ্টির পরিবর্তে ফল হোক স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস

আপনার গ্যাজেট ক্ষতি করছে যেভাবে

স্মৃতিশক্তি বাড়ানোর প্রাকৃতিক ও বিজ্ঞানসম্মত উপায়

গরম ঘরে ঘুমালে বাড়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি