হোম > স্বাস্থ্য

বসন্তে বাঁচাবে নিমপাতা

স্বাস্থ্য ডেস্ক, ঢাকা 

ঋতু পরিবর্তনের সঙ্গে প্রাকৃতিক নিয়মে আসে কিছু রোগবালাই। প্রকৃতিতেই থাকে এর ওষুধ। নিমপাতা তেমনি এক প্রাকৃতিক ওষুধ। বসন্তে নিমপাতার রস অনেক রোগ থেকে মুক্ত থাকতে সহায়তা করবে। এর অ্যান্টি-মাইক্রোবিয়াল, অ্যান্টি-ভাইরাল ও অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্য শরীরের রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী রাখতে সহায়তা করে এবং রোগ-জীবাণুর সঙ্গে শরীরকে লড়াই করতে সাহায্য করে।

একজিমা, ফোড়া, ত্বকের আলসার, দাদ বা রিং ওয়ার্ম নামের ছত্রাক সংক্রমণসহ নানান সমস্যায় নিমপাতা কার্যকর। নিম তেলে প্রচুর পরিমাণে ভিটামিন ই ও ফ্যাটি অ্যাসিড থাকে, যা ত্বক ও চুলের জন্য খুবই উপকারী। এটি ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস প্রতিরোধ করতে পারে। এটি দাঁত ও মাড়ির যেকোনো রকম সংক্রমণ দূরে রাখে। মুখের দুর্গন্ধ ও দাঁতের জীবাণু বা ব্যাকটেরিয়ার সংক্রমণ রোধে কার্যকরী নিমপাতা। গ্যাস বা বদহজমের দীর্ঘদিনের সমস্যায় নিমপাতা ভালো কাজ দেয়।

বসন্তকালে বসন্ত রোগ থেকে বাঁচতে পাতে নিমপাতা রাখা যেতে পারে। যাঁরা বসন্তে আক্রান্ত হয়েছেন, তাঁদের ক্ষেত্রে ত্বকে চুলকানির সমস্যা হলে নখ দিয়ে না চুলকিয়ে নিমপাতা আলতো করে ক্ষতস্থানে বুলিয়ে নিতে পারেন। ত্বক পুড়ে যাওয়ার পর পোড়া অংশে জীবাণুর সংক্রমণ দূর করতে নিমপাতা উপকারী ভূমিকা রাখবে। ক্যানসার প্রতিরোধ করে নিমপাতা। যেকোনো ধরনের জমাট ময়লা পরিষ্কারে কার্যকর এটি।

বাংলাদেশে হামে কেন মৃত্যু থামছেই না, কোথায় ঘাটতি, কী বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রদাহ কমাতে সহায়ক যেসব খাবার

সুস্থ অন্ত্র ও দীর্ঘায়ুর নতুন লাইফস্টাইল ট্রেন্ড

দীর্ঘস্থায়ী কিডনি রোগে দরকার সচেতনতা

চশমার বিকল্প আইসিএল সার্জারি, যা জানা জরুরি

ইনসুলিন রেজিস্ট্যান্সের প্রতিরোধ ও চিকিৎসা

অতি প্রক্রিয়াজাত খাবারের সঙ্গে কোলোরেক্টাল ক্যানসারের সম্পর্ক নেই—বড় গবেষণায় দাবি

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১

হামের উপসর্গে আরও ৫ মৃত্যু

ডেঙ্গুর বড় শিকার তরুণেরা