হোম > স্বাস্থ্য

অভিনব উপায়ে ৯৯ শতাংশ ক্যানসার কোষ ধ্বংস করলেন বিজ্ঞানীরা

একবার সক্রিয় হয়ে গেলে ক্যানসার কোষের ঝিল্লিগুলো ‘বিচ্ছিন্ন’ করার জন্য অণুর একটি বিশেষ রূপ পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত রাইস ইউনিভার্সিটির বিজ্ঞানীরা প্রতিশ্রুতিশীল নতুন গবেষণার মাধ্যমে এমন সাফল্য পেয়েছেন। 

অ্যামিনোসায়ানাইন নামে পরিচিত ওই অণু সাধারণত মেডিকেল ইমেজিংয়ে সিন্থেটিক রঞ্জক হিসেবে ব্যবহৃত হয়। তাদের পরমাণুগুলো একযোগে কম্পন করতে পারে এবং কাছাকাছি ইনফ্রারেড আলোর সঙ্গে ধাক্কা খেলে একটি ‘প্লাজমন’ গঠন করতে পারে। এর ফলে ক্যানসার কোষের ঝিল্লি ফেটে যায়।

দ্য ইনডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ এই পদ্ধতিকে ‘আণবিক জ্যাক হ্যামার’ হিসেবে আখ্যায়িত করেছেন বিজ্ঞানীরা। শুধু তাই নয়, এই পদ্ধতিতে তাঁরা অবিশ্বাস্য ফল পেয়েছেন। 

মানুষের ত্বকের ক্যানসার মেলানোমা কোষের বিরুদ্ধে নতুন পদ্ধতিটি ৯৯ শতাংশ পর্যন্ত কার্যকর দেখা গেছে। পাশাপাশি এই পদ্ধতিতে চিকিৎসা চালিয়ে মেলানোমা টিউমারসহ অর্ধেক ইঁদুরকে ক্যানসারমুক্ত করা সম্ভব হয়েছে। 

রাইস ইউনিভার্সিটির গবেষক এবং নতুন গবেষণাটির প্রধান লেখক সিসেরন আয়ালা-ওরোজকো জানিয়েছেন, অ্যামিনোসায়ানাইন অণুগুলো একটি সাধারণ রং, যা দীর্ঘদিন ধরে মানুষ ব্যবহার করে আসছে। এগুলো জৈব সামঞ্জস্যপূর্ণ, পানিতে স্থিতিশীল এবং কোষের চর্বিযুক্ত বাইরের আস্তরণের সঙ্গে নিজেকে খুব ভালোভাবে সংযুক্ত করতে পারে। 

এই পদ্ধতিতে ইনফ্রারেড আলোর ব্যবহার গুরুত্বপূর্ণ। কারণ এটির সাহায্যে শরীরের গভীরে যেতে সক্ষম হন বিজ্ঞানীরা। এই পদ্ধতিতে অস্ত্রোপচার ছাড়াই হাড়সহ অন্যান্য অঙ্গের ক্যানসারের চিকিৎসা করা যেতে পারে। 

গবেষণাটি গত মাসের (ডিসেম্বর) শুরুতে নেচার কেমিস্ট্রি জার্নালে প্রকাশিত হয়েছিল। ক্যানসারের বিরুদ্ধে যুদ্ধে এটিকে আরেকটি যুগান্তকারী আবিষ্কার হিসেবে দেখা হচ্ছে।

কিশোর স্বাস্থ্যসেবায় সেভ দ্য চিলড্রেন ও পরিবার পরিকল্পনার সমঝোতা স্মারক

কঙ্গোতে ইবোলায় মৃত্যু বেড়ে ১০০, আক্রান্তের ঝুঁকিতে ৬ মার্কিন নাগরিক

ইবোলা কী, কীভাবে ছড়ায়

২৪ ঘণ্টায় হাম শনাক্ত ও উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু

কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবকে ‘বৈশ্বিক জরুরি অবস্থা’ ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

জনস্বাস্থ্য: মৃত্যুর গতিতে করোনা হেরেছে হামের কাছে

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের আহ্বান

হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, দুজনেই সিলেটে

গ্রীষ্ম ও বর্ষার সন্ধিক্ষণে জীবাণুর সংক্রমণে যা করতে হবে

গর্ভকালে নিরাপদ খাবার নিশ্চিত করতে