হোম > স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৮০

আজকের পত্রিকা ডেস্ক­

হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত রোগী। ছবি: আজকের পত্রিকা

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৫৯ জনে দাঁড়াল। এ ছাড়া গত এক দিনে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৫৮০ জন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৮১, চট্টগ্রাম বিভাগে ৭৯, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২৫, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৯, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৮, খুলনা বিভাগে ৬৭, ময়মনসিংহ বিভাগে ৩৬, রাজশাহী বিভাগে ২২, রংপুর বিভাগে ৩১ ও সিলেট বিভাগে দুজন হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৬৮৪ জন। এর মধ্যে চলতি মাসে ১ হাজার ৩৭৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ বছর এখন পর্যন্ত সর্বোচ্চ জুলাইয়ে ৯ হাজার ২০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ জুনে ২ হাজার ৯০৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৯ জনের। এর মধ্যে চলতি মাসে পাঁচজন মারা গেছে। আর জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক, জুনে ১৩ ও জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে।

হাম ও উপসর্গে মৃত্যু ৮৫০ ছুঁইছুঁই

হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মোট ৮৪৪

হামের টিকা অকার্যকর হওয়ার মতো জিনগত পরিবর্তনের প্রমাণ নেই: আইসিডিডিআরবি

ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৫৬, হাসপাতালে ভর্তি ৪২৩

পশ্চিমে ভ্যাসেকটমি বা স্থায়ী বন্ধ্যাকরণে তরুণদের আগ্রহ কেন বাড়ছে

আইসিইউতে থাকা জীবাণুর ৮৯ শতাংশই এখন বহু ওষুধ-প্রতিরোধী

অল্প বয়সে বিয়ে, অসচেতনতা ও মাতৃদুগ্ধ না দেওয়ায় পুষ্টিহীনতা বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্ষাকালীন রোগ প্রতিরোধের উপায়

ব্যায়ামের আগে কী খাবেন, কখন খাবেন

বংশগত চোখের রোগ রেটিনাইটিস পিগমেন্টোসা