হোম > ফ্যাক্টচেক > বিদেশ

ভূপাতিত ভারতীয় যুদ্ধবিমান দাবিতে সংবাদমাধ্যমে পুরোনো ছবি

ফ্যাক্টচেক ডেস্ক

পাকিস্তান সামরিক বাহিনী ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দৃশ্য দাবিতে ফেসবুক পোস্ট। ছবি: স্ক্রিনশট

‘অপারেশন সিন্দুর’ অভিযানে পাকিস্তানের ৯টি স্থানে হামলা চালিয়েছে ভারত। এ সময় পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান সামরিক বাহিনী।

এরই মধ্যে ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দৃশ্য, দাবিতে একটি ছবি দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে ব্যবহার করা হয়েছে। ছবিতে রাতের বেলা মাটিতে একটি উড়োজাহাজ বিধ্বস্ত অবস্থায় দেখা যাচ্ছে।

ছবিটি যেসব সংবাদমাধ্যমের প্রতিবেদনে ব্যবহার করা হয়েছে, সেগুলো হচ্ছে, দৈনিক যুগান্তর, চ্যানেল আই, দৈনিক জনকণ্ঠ, দৈনিক ইনকিলাব, আপন দেশ।

রিভার্স ইমেজ সার্চে ছবিটি ইংরেজিতে প্রকাশিত ভারতীয় জাতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসের ওয়েবসাইটের একটি প্রতিবেদনে পাওয়া যায়। প্রতিবেদনটি ২০২১ সালের ২১ মে প্রকাশিত। এতে ব্যবহৃত ছবির সঙ্গে দেশীয় সংবাদমাধ্যমগুলোতে ব্যবহৃত ছবির মিল পাওয়া যায়। এর সঙ্গে সম্প্রতি সংবাদমাধ্যমে ব্যবহৃত উড়োজাহাজের ধ্বংসাবশেষ, পেছনের আলো ও দাঁড়ানো ব্যক্তির মিল রয়েছে।

ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দৃশ্য দাবিতে দেশের গণমাধ্যমে ব্যবহৃত ছবির সঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনের ছবির সাদৃশ্য। ছবি: স্ক্রিনশট

প্রতিবেদন থেকে জানা যায়, ২০২১ সালের ২১ মে ভোরে ভারতের পাঞ্জাবের মোগা জেলার লাঙ্গেয়ানা গ্রামে রাতের প্রশিক্ষণ চলাকালীন একটি মিগ-২১ যুদ্ধবিমান দুর্ঘটনার শিকার হয়। এই ঘটনায় অভিনব চৌধুরী নামে একজন ভারতীয় পাইলট নিহত হন।

ইংরেজিতে প্রকাশিত ভারতীয় জাতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার ওয়েবসাইটে ২০২১ সালের ২১ মে প্রকাশিত একটি প্রতিবেদনে একই তথ্যে ছবিটি পাওয়া যায়।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

সুতরাং, পাকিস্তান সামরিক বাহিনীর ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দৃশ্য দাবিতে দেশীয় সংবাদমাধ্যমে ব্যবহৃত ছবিটি পুরোনো ও ভিন্ন ঘটনার। প্রকৃতপক্ষে ২০২১ সালের ২১ মে ভারতের পাঞ্জাবে প্রশিক্ষণের সময় মিগ-২১ দুর্ঘটনার দৃশ্য এটি।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

যুদ্ধের আশঙ্কায় সৌদিদের খাদ্য মজুতের হিড়িক দাবিতে ছড়ানো ভিডিওটি পুরোনো

নরেন্দ্র মোদির কণ্ঠে চার দেশের সামরিক সুরক্ষায় শেখ হাসিনার ফেরার বার্তাটি এআই নির্মিত

আজারবাইজানে প্রেসিডেন্টের ছবি সরাচ্ছে সেনাবাহিনী—ভিডিওটি এআই নির্মিত

দিল্লির বিক্ষোভ ঘিরে আবর্জনা ফেলার দাবিতে ছড়ানো ভিডিওটি পানিপথের

সারা দুনিয়ায় ২০২৬, কিন্তু ইথিওপিয়াতে কেন ২০১৯ সাল

রাহুল গান্ধীর সঙ্গে জয়ের সাক্ষাতের দাবিতে ছড়ানো ছবি এআই তৈরি

দিল্লিতে ইরানি প্রেসিডেন্টের ভিডিও ভাইরাল, তিনি কি হিন্দু গুরুর পা ছুঁয়ে আশীর্বাদ নিয়েছেন

ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাত দাবিতে এআই নির্মিত ও পুরোনো ভিডিও প্রচার

ঝুলন্ত পাথরের ভাস্কর্যকে অলৌকিক ঘটনা বলে প্রচার

ভারতের ভিডিও ছড়ানো হলো নেপালের শিশু উদ্ধারের দাবিতে