হোম > পরিবেশ

ঢাকার কাছেই ফের ভূমিকম্প, কেঁপে উঠল বাইপাইল

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

ঢাকার অদূরে নরসিংদীর মাধবদীতে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পর আজ শনিবার সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

আবহাওয়া অফিস বলেছে, সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়েছে।

আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ জানান, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৩। উৎপত্তিস্থল ছিল বাইপাইল।

ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে গতকাল শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকা কেঁপে ওঠে। এতে শিশুসহ ১০ জনের প্রাণহানি ও ছয় শতাধিক মানুষ আহত হয়েছে।

এর মধ্যে সবচেয়ে বেশি—পাঁচজনের মৃত্যু হয়েছে নরসিংদীতে। ঢাকায় চার ও নারায়ণগঞ্জে একজন মারা গেছে।

ভূমিকম্পের সময় আতঙ্কে অনেকেই ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছে। এ ছাড়া কিছু ভবন হেলে পড়েছে ও ফাটল দেখা দিয়েছে।

আগামী কয়েকদিন বাড়বে বৃষ্টি, বিপৎসীমার ওপরে কুশিয়ারার পানি

মানুষের মতো প্রাণীরাও কি প্রতিশোধপরায়ণ হয়

কীটনাশক দেওয়া টমেটো খেয়ে কেনিয়ায় ১৫ হাতির মৃত্যু

বৃষ্টির পরিমাণ কমেছে, বাড়বে তাপমাত্রা

প্রচণ্ড গরমে বাংলাদেশের আর্থিক ক্ষতি ১.৮ বিলিয়ন ডলার: বিশ্বব্যাংক

সারা দেশে টানা বর্ষণের আভাস, ঢাকার তাপমাত্রা কমার সম্ভাবনা

ঢাকার বাতাসে বেড়েছে দূষণ, সবচেয়ে বেশি গুলশানে

ট্রাম্পের সীমান্তপ্রাচীরের পথে শতবর্ষী এই গাছ কি রক্ষা পাবে

বাঘ রক্ষায় ও পাচার রোধে সরকার জিরো টলারেন্সে: পরিবেশমন্ত্রী

দেশে বাঘ আছে ১২৫টি