হোম > পরিবেশ

রাজধানীতে ‘ফ্রি অ্যানিমেল ক্লিনিক’ উদ্বোধন করলেন তারেক রহমান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর বনানীতে ‘ফ্রি অ্যানিমেল ক্লিনিক’ উদ্বোধন করেন তারেক রহমান। ছবি: বিএনপি মিডিয়া সেল

রাজধানীর ব্যস্ত নগরজীবনের ভিড়ে অবহেলিত, আহত কিংবা অসুস্থ প্রাণীদের জন্য খুলে গেল এক আশ্রয় দ্বার। প্রাণীদের জন্য বিনা মূল্যে চিকিৎসা, প্রাথমিক স্বাস্থ্যসেবা, টিকাদান, পরামর্শ এবং জরুরি চিকিৎসাসহায়তা দেওয়া হবে এই ফ্রি ক্লিনিকে। পথপ্রাণী থেকে শুরু করে স্বল্প আয়ের মানুষের পোষা প্রাণী—সবার জন্যই এ সেবা উন্মুক্ত থাকবে।

আজ বুধবার রাজধানীর বনানীর কে-ব্লকের ২৪ নম্বর রোডের ১৮ নম্বর ভবনে এই ফ্রি অ্যানিমেল ক্লিনিকের উদ্বোধন করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

এই ক্লিনিকের উদ্যোক্তা বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বাওয়া)। যার প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। এই উদ্যোগ দেশের পশুদের স্বাস্থ্য সুরক্ষা ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা তাঁর।

বাওয়ার সদস্যরা বলেন, ‘দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল’—এই স্লোগানকে সামনে রেখে সংগঠনটি দীর্ঘদিন ধরে প্রাণী ও প্রকৃতি সংরক্ষণে কাজ করে যাচ্ছে। ঢাকায় তাঁরা ইতিমধ্যে আহত প্রাণীদের জন্য একটি বিনা মূল্যের অ্যাম্বুলেন্সসেবা চালু করেছে, যা জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিয়ে প্রাণী উদ্ধার ও চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ঢাকা শহরে প্রতিদিনই সড়ক দুর্ঘটনা, অসুস্থতা কিংবা নির্যাতনের শিকার হচ্ছে অসংখ্য প্রাণী। অনেক সময় চিকিৎসার অভাবে তারা ধুঁকে ধুঁকে মারা যায়। এমন বাস্তবতায় এই ফ্রি অ্যানিমেল ক্লিনিক নতুন আশার বার্তা হয়ে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংগঠনের নেতারা বলেন, শুধু চিকিৎসা দেওয়াই নয়। এই উদ্যোগের মাধ্যমে মানুষকে প্রাণী রক্ষায় আরও সচেতন ও দায়িত্বশীল করে তোলাই তাঁদের লক্ষ্য। প্রাণীদের প্রতি সহমর্মিতা বাড়লে সমাজে সহিংসতা কমবে এবং মানবিক মূল্যবোধ আরও শক্তিশালী হবে—এমন প্রত্যাশা তাঁদের।

রাজধানীতে বাড়ছে বায়ুদূষণ, গুলশানের যে বিদ্যালয়ের সামনে সবচেয়ে বেশি

নিম্নচাপে ঢাকাসহ দক্ষিণাঞ্চলে ৮০ কিমি ঝড়ের আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রাও

সাগরে লঘুচাপের প্রভাবে উপকূলে সতর্কতা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

ঢাকার বাতাসে দূষণ সহনীয় মাত্রায়, শীর্ষ দূষিত শহর কিনশাসা

লঘুচাপে সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা, বৃষ্টি হবে যেসব অঞ্চলে

সাগরে লঘুচাপ, রাত থেকে কয়েক দিনের বৃষ্টির আভাস

বঙ্গোপসাগরে লঘুচাপ রূপ নিতে পারে নিম্নচাপে, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

জুলাই-আগস্টে দেশে রয়েছে বন্যার আশঙ্কা: এফএফডব্লিউসি

৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, ঢাকায় বাড়বে গরম