হোম > পরিবেশ

ঢাকায় আবহাওয়া আজ থাকবে যেমন

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

শ্রাবণ প্রায় শেষের পথে। বর্ষার শেষ সময়ে এসে তেমন একটা বৃষ্টির দেখা মিলছে না। গত ২৪ ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকায় ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ ঢাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ রোববার (৯ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া পূর্বাভাসে এসব কথা জানানো হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, ঢাকায় আজ দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা হাওয়া বয়ে যেতে পারে।

বুলেটিন থেকে জানা যায়, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকার বাতাসে আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। আর গতকাল শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় বায়ুদূষণ কমলেও বারিধারার বাসিন্দাদের সতর্কতা

রাত ৯টা থেকে আবাসিক এলাকায় হর্ন বাজানো নিষিদ্ধ

বাড়বে বৃষ্টি, ভারী বর্ষণের শঙ্কা

ভোরবেলাই বৃষ্টির দেখা, সারা দিন কেমন কাটবে

লঘুচাপে বাড়বে বৃষ্টি, ৪৮ ঘণ্টার মধ্যে নিম্নাঞ্চলে প্লাবনের আশঙ্কা

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪১ মিমি বৃষ্টি, আজও ৮ বিভাগে ভারী বৃষ্টির আভাস

বৃষ্টি থাকবে টানা ৪ দিন

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫০ মিমি বৃষ্টি, দক্ষিণাঞ্চলে ঝড়ের আভাস

পরিবেশবাদী নেতার প্রতিষ্ঠানে চিকিৎসা বর্জ্যের ‘পাহাড়’

আজ বৃষ্টি হবে কি না জানা গেল আবহাওয়ার পূর্বাভাসে