হোম > পরিবেশ

বৃষ্টিস্নাত দিনে জমবে ঈদ আনন্দ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

ছুটির দিনে বৃষ্টি মানেই কারও জন্য ঘরোয়া পরিবেশে আড্ডা, আবার কারও জন্য বন্ধুদের সঙ্গে দামাল হয়ে ওঠা। আর সেই ছুটি যদি হয় ঈদের, তাহলে তো কথাই নেই। পরিবার-পরিজন, বন্ধু-বান্ধবদের নিয়ে বৃষ্টিস্নাত দিনে হয় জমিয়ে আড্ডা আর খাওয়া-দাওয়া। অবশ্য ভ্রমণপ্রেমীদের জন্য ছুটির দিনের বৃষ্টি কিছুটা বিরক্তিরও কারণ হতে পারে।

এবার চৈত্রের তাপদাহ শুরু হওয়ার আগেই শেষ হতে চলেছে পবিত্র রমজান মাস। আগামী ১৯ মার্চ পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ২০ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। আর চাঁদ দেখা না গেলে ঈদ হতে পারে ২১ মার্চ। তবে সম্ভাব্য এই দুই দিনেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও দমকা হাওয়ার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ বুধবার প্রকাশিত অধিদপ্তরের পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ২০ ও ২১ মার্চ দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এই দুই দিনে বৃষ্টিপাতের প্রবণতা তুলনামূলক বেশি থাকতে পারে।

আবহাওয়াবিদ ড. ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘আগামী ২০ ও ২১ মার্চ বৃষ্টির সম্ভাবনা বেশি। এরপর দেশজুড়ে একযোগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম থাকলেও কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে।’

আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অন্যদিকে মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে, যা আবহাওয়ার এই পরিবর্তনে ভূমিকা রাখছে।

পূর্বাভাস অনুযায়ী, ২০ মার্চ রংপুর, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

একই ধরনের আবহাওয়া ২১ মার্চও বিরাজ করতে পারে। সেদিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। সব মিলিয়ে সম্ভাব্য ঈদের ছুটির দিনগুলোয় বৃষ্টির কারণে ভ্রমণ ও আনন্দে কিছুটা প্রভাব পড়তে পারে।

২৫ কোটি গাছ রোপণ: ড্রোন ও স্যাটেলাইটের মাধ্যমে গাছের বেড়ে ওঠা পর্যবেক্ষণ করবে সরকার

বৃষ্টির দাপট থাকবে আরও তিন দিন, চট্টগ্রামে জলাবদ্ধতা-ভূমিধসের শঙ্কা

পাঁচ দিন ভারী বৃষ্টির শঙ্কা

সংকটে জর্জরিত কিউবায় আনন্দ বয়ে আনল রয়েল বেঙ্গল টাইগারের ৪ শাবক

গুলশান-বারিধারায় বায়ুদূষণ সবচেয়ে বেশি, সবার জন্য সতর্কতা

ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়-ভারী বৃষ্টির আভাস, ১ নম্বর সতর্কতা

রাজধানীতে বাড়ছে বায়ুদূষণ, গুলশানের যে বিদ্যালয়ের সামনে সবচেয়ে বেশি

নিম্নচাপে ঢাকাসহ দক্ষিণাঞ্চলে ৮০ কিমি ঝড়ের আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রাও

সাগরে লঘুচাপের প্রভাবে উপকূলে সতর্কতা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত