হোম > পরিবেশ

প্রকৃতিতে লাগছে শীতের পরশ, রাজধানীতে কমেছে তাপমাত্রা

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

কার্তিক মাস যতই বিদায়ের নেওয়ার প্রস্তুতি নিচ্ছে, প্রকৃতির মাঝেও লাগছে শুরু করেছে শীতের পরশ। উত্তরাঞ্চলের কোথাও কোথাও এরই মধ্যে শীতের দেখা মিলেছে। এর সঙ্গে পড়ছে ঘন কুয়াশা। বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানী ঢাকায়ও তাপমাত্রা কমতে শুরু করেছে। গতকাল সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আজ বৃহস্পতিবার সেটা কমে হয়েছে ২৪ দশমিক ৮। আগামী কয়েক দিন তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

আবহাওয়া দপ্তরের আজ সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকবে। এ সময় পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

ঢাকার মতো দেশের অন্যান্য অঞ্চলেও তাপমাত্রা আজ ও আগামীকাল শুক্রবার কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, রাজধানীতে আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৮ মিনিটে।

আজ তাপমাত্রা কমবে কি না জানা গেল পূর্বাভাসে

অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, বাংলাদেশে কি প্রভাব পড়েছে

জলবায়ু রক্ষাকারী গাছের লাখো বীজ ছড়িয়ে দিচ্ছে ড্রোন

দীপাবলিতে পরিবেশবান্ধব আতশবাজির অনুমোদন দিলেন ভারতের সুপ্রিম কোর্ট

‘মুরাসু’ এখন প্রবল ঘূর্ণিঝড়, কখন কোথায় আঘাত হানবে

ঢাকার তাপমাত্রা আজ থাকবে যেমন

রাজধানীতে সকালবেলা বইছে হালকা বাতাস, তাপমাত্রা কমবে কি

‘অর্ণবের’ পর সাগরে আবারও লঘুচাপ, কোন দিকে এগিয়ে আসছে

ঝুঁকিতে বনের পরিবেশ: প্লাস্টিকের চাপে সুন্দরবন

হিমালয়ে অপরিকল্পিত নির্মাণ, দুর্যোগের ঝুঁকিতে ৩ লাখ মানুষ