হোম > পরিবেশ

রাজধানী ঢাকায় সকাল থেকেই বাড়ছে গরম

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

বৈশাখে দাবদাহে পুড়ছে সারা দেশের বড় একটি অংশ। গতকাল মঙ্গলবার ১৩টি জেলায় বয়ে গেছে তাপপ্রবাহ। এর মধ্যে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় মাঝারি মাত্রার তাপপ্রবাহে কবলে ছিল। রাজশাহীতে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানী ঢাকায় গরম কিছুটা কম থাকলেও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৪। এদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৭ দশমিক ৯-এর ঘরে। যা আজ বুধবার সকালে আরও বেড়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আজ সকাল ৭টায় ঢাকা ও আশপাশের এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানীতে আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৮১ শতাংশ।

পূর্বাভাসে আরও বলা হয়, আজ বেলা ১টা পর্যন্ত ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা ও শুষ্ক থাকতে পারে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

এদিকে আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২২ মিনিটে এবং আগামীকাল বৃহস্পতিবার সূর্যোদয় ভোর ৫টা ৩১ মিনিটে।

১৫ জেলায় বইছে তাপপ্রবাহ, কত দিন থাকবে জানা গেল পূর্বাভাসে

পারস্য উপসাগরে ছড়িয়ে পড়েছে তেল, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও

২০২৫ সালে বিশ্বে প্রাকৃতিক দুর্যোগে প্রাণ গেছে ১৬ হাজারের বেশি মানুষের

রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তিস্থল ভারতের মণিপুর

ঢাকাসহ ৯ জেলায় তাপপ্রবাহ, আছে বৃষ্টির সুখবরও

তীব্র দাবদাহে নাকাল নগরের জনজীবন

তাপমাত্রা নিয়ে আবহাওয়ার পূর্বাভাসে দুঃসংবাদ

ঢাকাসহ ৫ অঞ্চলে কালবৈশাখীর পূর্বাভাস

ঢাকাসহ ৬ বিভাগে কালবৈশাখীর আভাস

চার বিভাগে বৃষ্টির আভাস, সঙ্গে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী