হোম > পরিবেশ

টেকনাফের কাছাকাছি মৌসুমি বায়ু, তাপমাত্রা বৃদ্ধির আভাস

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

বাংলাদেশে বছরের মোট বার্ষিক বৃষ্টিপাতের ৭১ থেকে ৮০ শতাংশ হয়ে থাকে মৌসুমি বায়ুর প্রভাবে। এর শুরুটা হয় জুন মাসে, চলে সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়কে বলা হয় বর্ষাকাল। গ্রীষ্মকালে ফাগুন থেকে জ্যৈষ্ঠ পর্যন্ত (ফেব্রুয়ারি থেকে মে) প্রাক্‌-মৌসুমি বায়ু বা কালবৈশাখীর কারণে হয় প্রায় ১৯ শতাংশ বৃষ্টি। বাকি ৪ শতাংশ বৃষ্টি ঝরে শীতকালে।

বর্ষাকালের আগমনী বার্তা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রোববার সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিনের বর্ধিত সময়ে (৪ জুনের পর) দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে। এর ফলে দেশজুড়ে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে।

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর আসার আগে আজও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার আজ সকালের পূর্বাভাসে জানানো হয়েছে, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অংশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বৃষ্টির এই ধারা আগামী ৪ জুন পর্যন্ত থাকতে পারে।

এদিকে গতকাল শনিবার দেশের প্রায় সব অঞ্চলে তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস বা এর চেয়ে বেশি ছিল। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনা জেলার কয়রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস, যা রাজধানী ঢাকায় ছিল ৩৫ দশমিক ২।

আজ বৃষ্টি হলেও সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

তবে ৪ জুন থেকে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বঙ্গোপসাগরে লঘুচাপ কতটা শক্তিশালী হবে, বৃষ্টি কি বাড়বে

বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ, ৩ নম্বর সতর্কসংকেত

তীব্র গরমে পুড়ছে কানাডার লাখো মানুষ, চরম তাপমাত্রার সতর্কতা জারি

কাল থেকে কি আবারও শুরু ভারী বৃষ্টি

বৃষ্টি-ঢলে বন্যা: চট্টগ্রামে ক্ষতিগ্রস্ত ১৩২০ কিমি সড়ক

সিরাজগঞ্জে বায়োমেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র চালু, ৯৫০ টনেরও বেশি বর্জ্য পরিশোধনের সক্ষমতা

দূষণে বিশ্বে দ্বিতীয় ঢাকা, বায়ুমান সবার জন্য অস্বাস্থ্যকর

প্রবল হচ্ছে এল নিনো: বন্যা-খরা ও রোগব্যাধির চরম ঝুঁকিতে বাংলাদেশসহ ৬ দেশ

ঢাকাসহ ১৯ অঞ্চলে আজও হতে পারে বজ্রবৃষ্টি, নৌবন্দরে ১ নম্বর সতর্কতা

রাজধানীতে ৩ ঘণ্টায় ১৩ মিলিমিটার বৃষ্টি, কমবে কবে জানাল অধিদপ্তর