হোম > পরিবেশ

৮ বিভাগে বৃষ্টির আভাস, তাপমাত্রা বাড়বে কি

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

শ্রাবণ মাসের বিদায়বেলায় মৌসুমি বায়ুর সক্রিয়তা কয়েক দিন ধরে কম রয়েছে। ফলে হালকা বৃষ্টি হলেও ভারী বৃষ্টির পরিমাণ কমে এসেছে। তবে আজ সোমবার দেশের ৮টি বিভাগে বৃষ্টি হতে পারে। তবে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

গতকাল রোববার সন্ধ্যা ৬টয় আবহাওয়া অধিদপ্তরের আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এদিকে রাজধানী ঢাকায়ও আজ দুপুরের মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সকাল ৭টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর ১টা পর্যন্ত আকাশ আংশিক মেঘলা হতে মেঘলা থাকতে পারে। এ সময় এই অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এদিকে আজ সকাল ৬টা রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আজ রাজধানী ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৩২ মিনিটে।

ঢাকায় বায়ুদূষণ কমলেও বারিধারার বাসিন্দাদের সতর্কতা

ঢাকায় আবহাওয়া আজ থাকবে যেমন

রাত ৯টা থেকে আবাসিক এলাকায় হর্ন বাজানো নিষিদ্ধ

বাড়বে বৃষ্টি, ভারী বর্ষণের শঙ্কা

ভোরবেলাই বৃষ্টির দেখা, সারা দিন কেমন কাটবে

লঘুচাপে বাড়বে বৃষ্টি, ৪৮ ঘণ্টার মধ্যে নিম্নাঞ্চলে প্লাবনের আশঙ্কা

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪১ মিমি বৃষ্টি, আজও ৮ বিভাগে ভারী বৃষ্টির আভাস

বৃষ্টি থাকবে টানা ৪ দিন

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫০ মিমি বৃষ্টি, দক্ষিণাঞ্চলে ঝড়ের আভাস

পরিবেশবাদী নেতার প্রতিষ্ঠানে চিকিৎসা বর্জ্যের ‘পাহাড়’