হোম > পরিবেশ

আবারও লঘুচাপের আভাস, বৃষ্টি কি কমবে

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

এবার জুলাই মাসে পর পর দুটি লঘুচাপ সৃষ্টি হয় বঙ্গোপসাগরে। এর মধ্যে একটি পরিণত হয় নিম্নচাপে। নিম্নচাপ-লঘুচাপের প্রভাবে পুরো জুলাই মাসে প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়েছে। বৃষ্টির এই ধারা এখনো চলছে। এর সঙ্গে উপকূলীয় অঞ্চলসহ দেশের বড় একটি অঞ্চলে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু। গতকাল শুক্রবার সবচেয়ে বেশি বৃষ্টি ঝরেছে দক্ষিণের জেলা সাতক্ষীরায় ১৮৫ মিলিমিটার। শুক্রবার থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানী ঢাকায় বৃষ্টির পরিমাণ ছিল ২৭ মিলিমিটার। বৃষ্টিপাতের এই প্রবণতা আরও কয়েক দিন থাকতে পারে।

তবে এরই মধ্যে বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় ও অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আজ শনিবার সকালের পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে হবে।

ঢাকায় সবচেয়ে বেশি বায়ুদূষণ গুলশান এলাকায়

ঢাকা ও উপকূলীয় অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ১ নম্বর সতর্কতা

বিশ্বের সবচেয়ে নিচু জায়গা কোনটি

ঢাকায় বাড়ছে দূষণ, উত্তর বাড্ডা এলাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর

১০ জেলায় ঝড়ের পূর্বাভাস, রাতভর ঢাকায় বৃষ্টি ৩০ মিলিমিটার

নিরাপদ খাদ্য উৎপাদনে পলিসি গাইড তৈরি করতে ১৯ সদস্যের কমিটি

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, উত্তর-দক্ষিণে বন্যার আশঙ্কা

২৪ জুলাই পর্যন্ত থামছে না বৃষ্টি, উত্তর-পূর্বাঞ্চলে এখনো বন্যার শঙ্কা

ঢাকার বাতাসে সহনীয় দূষণ, সবচেয়ে বেশি কিনশাসায়

ঢাকাসহ ১৭ অঞ্চলের ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত