হোম > পরিবেশ

ঢাকা ও আশপাশ এলাকায় হতে পারে বজ্রবৃষ্টি

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

আশ্বিন মাসের বিদায় বেলা চলে এলেও প্রকৃতি অনেকটা বর্ষাকালের মতো আচরণ করছে। গত সপ্তাহের প্রায় সব দিন সারা দেশে কমবেশি বৃষ্টি হয়েছে। গতকাল বুধবার রাজধানী ঢাকায় ২৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবারও সকাল থেকে ঢাকার আকাশ মেঘলা।

আবহাওয়া অধিদপ্তরের আজ সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, বৃষ্টির পাশাপাশি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কম। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আজ সকাল ৬টায় যা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আজ সারা দেশের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

পরিবেশ রক্ষা সরকারের একার পক্ষে সম্ভব নয়: আবদুল আউয়াল মিন্টু

১৪ বছর একটি পরিবারকে তাড়িয়ে বেড়াল এক হাতি, ৪ সদস্যকে ‘হত্যা’

বৃষ্টির তীব্রতা চট্টগ্রামে কমেছে, বাড়ছে রাজশাহীতে

দ্বিজেন শর্মা পরিবেশ পদক পেলেন যাঁরা

৯ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ওপরে, আরও যত দিন থাকবে বৃষ্টি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢল: বিপৎসীমার ওপর দেশের ৫টি নদীর পানি

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, থাকবে আরও দুই দিন

বৃষ্টি হওয়ায় রাজধানীতে দূষণ কমলেও গুলশানের বাতাস অস্বাস্থ্যকর

৮ বিভাগেই ভারী বৃষ্টির আভাস, ঢাকা-চট্টগ্রামে জলাবদ্ধতার শঙ্কা

২৫ কোটি গাছ রোপণ: ড্রোন ও স্যাটেলাইটের মাধ্যমে গাছের বেড়ে ওঠা পর্যবেক্ষণ করবে সরকার