হোম > পরিবেশ

মেঘাচ্ছন্ন ঢাকায় বৃষ্টির দেখা মিলবে কি না জানাল আবহাওয়া অধিদপ্তর

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার এ পূর্বাভাসে বলা আছে, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। বৃষ্টিসহ বজ্র-বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোর ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস এবং (৪০-৫০) কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আজ দিনের তাপমাত্রা সাধারণত সামান্য বেড়ে যেতে পারে।

অধিদপ্তরের বুলেটিনে দেখা যায়, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ২৭ দশমিক ৭০ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ৮৯ %।

আবহাওয়া অফিস জানিয়েছে, গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বসন্তের প্রথম দিনেই সূর্যের তেজ, সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি ছাড়িয়েছে

ঢাকায় সকালে তাপমাত্রা ১৮.৬

রৌদ্রোজ্জ্বল ঢাকায় সকালে তাপমাত্রা ১৮

ঢাকায় সকালে উঠেছে ঝলমলে রোদ, বেড়েছে শীত

রাজধানীতে ‘ফ্রি অ্যানিমেল ক্লিনিক’ উদ্বোধন করলেন তারেক রহমান

বাংলাদেশে পানি সাশ্রয়ী ধান চাষ ও কার্বন নিঃসরণ কমাতে কাজ করবে জাপানের মিৎসুই

ভোটের দিন কেমন যাবে আবহাওয়া

ঢাকার বাতাস খুব অস্বাস্থ্যকর, দুর্যোগপূর্ণ অবস্থায় দিল্লি

ঢাকায় তাপমাত্রা বাড়বে কি না জানাল আবহাওয়া অধিদপ্তর

শীতের বিদায়ঘণ্টা, পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অধিদপ্তর