হোম > পরিবেশ

ঢাকায় বেড়েছে তাপমাত্রা, জানাল আবহাওয়া অধিদপ্তর

আজকের পত্রিকা ডেস্ক­

তাপমাত্রা খুব বেশি কমলেও আজ রোববার সকাল থেকে রাজধানী ঢাকার আকাশ কুয়াশাচ্ছন্ন। দেখা মেলেনি সূর্যের আলো। ছবি: আজকের পত্রিকা

রাজধানী ঢাকার আকাশে আজ রোববার সকালে সূর্যের দেখা মিললেও ছিল হালকা কুয়াশা। তবে গত কয়েক দিনের তুলনায় শীতের অনুভূতি কিছুটা কম ছিল।

গতকাল শনিবার সকালে ঢাকার তাপমাত্রা ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ সেটি হয়েছে ১৫ দশমিক ১। তবে দিনের বেলা তাপমাত্রা সামান্য কমতে পারে।

আজ সকাল ৭টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ।

পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে উত্তর-পশ্চিম অথবা উত্তর দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ সূর্যাস্ত ৫টা ৩০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ৪৪ মিনিটে।

ঢাকাসহ দেশের পাঁচ অঞ্চলে দুপুরের মধ্যে হতে পারে বৃষ্টি

বাড়বে বৃষ্টি, ঠান্ডা-গরমে কাটবে দিন

সারা দেশে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

আজ সারা দেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস

ঢাকায় সকালে তাপমাত্রা ২২.৮

গরম কমার সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর, ঝড়বৃষ্টির পূর্বাভাস

তিন জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

আজ ঢাকায় ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো বাতাসসহ হতে পারে বজ্রবৃষ্টি

বেলা গড়াতেই বাড়ছে ঢাকার তাপমাত্রা

বৃষ্টির সুখবর আবহাওয়ার পূর্বাভাসে