হোম > পরিবেশ

আগামী সপ্তাহেই বৃষ্টির পূর্বাভাস

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

বসন্তকাল চলে আসার পর দুই সপ্তাহ পেরিয়ে গেছে। আজ শুক্রবার ১৪ ফাল্গুন। এখন পর্যন্ত তেমন বৃষ্টি হয়নি। কয়েক দিন আগে সামান্য বৃষ্টি হয়েছিল দেশের দক্ষিণ ও উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায়। তাই শুষ্ক আবহাওয়া থাকায় ফাল্গুন তার অস্তিত্ব জানান দিচ্ছে শুকনো পাতা ঝরার মধ্য দিয়েই। এর সঙ্গে গরমও বাড়ছিল।

তবে আজকে দেশের বেশির ভাগ অঞ্চলে তাপমাত্রা কমেছে। এ ছাড়া মার্চ মাসের শুরুতে সিলেট অঞ্চলে বজ্রবৃষ্টিও হতে পারে। আবহাওয়ার আজকের পূর্বাভাসে এমন তথ্যই মিলেছে।

আজ সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তরের আগামী পাঁচ দিনের পূর্বাভাস থেকে জানা গেছে, সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, গতকাল যা একই এলাকায় ছিল ১৩ দশমিক ৬।

সর্বোচ্চ তাপমাত্রা কমার কথা জানা গেছে এই পূর্বাভাসে। গত বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রাম জেলার সন্দ্বীপে ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন ২৫ ফেব্রুয়ারি যা ছিল চট্টগ্রামের আমবাগানে ৩৪ দশমিক ৪।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামীকাল ২৮ ফেব্রুয়ারিও রাত ও দিনের বেলা তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

তবে ১, ২ ও ৩ মার্চ সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই তিন দিন দেশে তাপমাত্রা ১-২ সেলসিয়াস কমতে পারে।

দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা

রাজধানী ঢাকায় সকালে উঠেছে ঝলমলে রোদ, কমেছে তাপমাত্রা

সিকিমে ৪.২ মাত্রার ভূমিকম্প

১৩ ঘণ্টার ব্যবধানে দেশে আবারও ভূমিকম্প

আগামী ৫ দিন তাপমাত্রা কমবে কি না—জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় আরও বাড়বে তাপমাত্রা

মিয়ানমারে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প, ঢাকায়ও মৃদু কম্পন

বিলুপ্তি থেকে ফিরে আসছে উড়তে না পারা একমাত্র তোতা পাখি ‘কাকাপো’

বৃষ্টির জন্য অপেক্ষা দীর্ঘ হবে, গরম আরও বাড়বে

ঢাকায় আজ সকালে তাপমাত্রা ১৯.৮