হোম > পরিবেশ

যেসব বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

জ্যৈষ্ঠের শেষ সময়ে এসে যেন গরমের তীব্রতা আরও বেড়েছে। দেশের ছয় বিভাগের ৩৬ জেলায় বইছে তাপপ্রবাহ। বাকি দুই বিভাগে কম-বেশি বৃষ্টি হওয়ায় তাপপ্রবাহ নেই। আবহাওয়া অধিদপ্তর দেশের আট বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে। এতে বিভিন্ন জেলায় চলমান তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

আজ শুক্রবার (১৩ জুন) রাতে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, দেশের ছয় বিভাগের বেশির ভাগ জেলায় তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। শনিবার চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেটসহ দেশের সব বিভাগে কম-বেশি বৃষ্টি হতে পারে। এতে সারা দেশের তাপমাত্রা সামান্য কমতে পারে। রোববার থেকে বৃষ্টি আরও বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলেছে, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, ঢাকা, নারায়ণগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ জেলাসহ রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে বয়ে যাচ্ছে; তা অব্যাহত থাকতে পারে এবং কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

শুক্রবার সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কক্সবাজারের টেকনাফ উপজেলায়, ৫ মিলিমিটার। আর সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল নীলফামারীর ডিমলা উপজেলায়, ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে, ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এপ্রিলের দাবদাহে তাপমাত্রা ছাড়াবে ৪২ ডিগ্রি, সঙ্গে ঘূর্ণিঝড়ের শঙ্কা

চৈত্রের খরতাপে পুড়ছে সারা দেশ, আরও বাড়বে তাপপ্রবাহ

চলতি মাসে কয়টি ঘূর্ণিঝড়, তীব্র তাপপ্রবাহ—জানাল আবহাওয়া অধিদপ্তর

জনাথন বেঁচে আছে

ঢাকাসহ ৮ অঞ্চলে কালবৈশাখীর আভাস, ১ নম্বর সতর্ক সংকেত

চার বিভাগে হতে পারে ৮০ কিলোমিটার গতির কালবৈশাখী

ঢাকাসহ ৬ অঞ্চলে আজও হতে পারে ৬০ কিলোমিটার গতির কালবৈশাখী

টানা ৫ দিন দেশজুড়ে কালবৈশাখীর পূর্বাভাস

ঢাকা ও আশপাশের অঞ্চলে দুপুরের মধ্যে কালবৈশাখীর আভাস

ঢাকায় আজ বাড়তে পারে গরম