হোম > পরিবেশ

আগামী কয়েক দিন যেমন থাকবে আবহাওয়া

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সারা দেশেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। এরপর থেকেই দিনে দিনে বৃষ্টিপাতের আওতা কমতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় আগামী কয়েক দিনে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা কম রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

সেই সঙ্গে আগামী কয়েক দিন পর কয়েকটি বিভাগে আবহাওয়া শুষ্ক হয়ে উঠতে পারে এবং সারা দেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে পারে। আজ শুক্রবার সকালে আবহাওয়ার পূর্বাভাস বার্তা থেকে এসব তথ্য জানা গেছে। 

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সিলেট বিভাগের কিছু কিছু জায়গা ছাড়া সারা দেশে দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। 

সেই সঙ্গে এই সময়ের মধ্যে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

আগামীকাল শনিবার বৃষ্টির সম্ভাবনা আরও খানিকটা কমতে পারে। এই দিনের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—ঢাকাসহ সব বিভাগে দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এই দিনও দিন-রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

তবে পরদিন রোববার পরিবর্তিত আবহাওয়ার প্রভাব লক্ষ করা যাবে। এদিন ঢাকা ও রাজশাহী বিভাগ ছাড়া ছয় বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ওই দুই বিভাগে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া রোববার সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 

আজ মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। 

এ দিকে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, সারা দেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে পারে।

ঢাকার বাতাসে বাড়ছে দূষণ, শিশু ও বৃদ্ধদের জন্য সতর্কতা

বৃষ্টির প্রবণতা বাড়ছে, ১৫ অঞ্চলে ঝড়ের আভাস

বৃষ্টির দেখা নেই, যা বলছে আবহাওয়া অধিদপ্তর

অবৈজ্ঞানিক উপায়ে ই-বর্জ্য ব্যবস্থাপনা, নষ্ট হচ্ছে শতকোটি টাকার সম্পদ

১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, কমতে পারে গরম

বর্ষায় নেই বৃষ্টির দেখা, আবহাওয়ার পূর্বাভাসে যা জানা গেল

দেশজুড়ে তাপপ্রবাহের দাপট, উত্তরাঞ্চলে স্বস্তির পূর্বাভাস

তিন জেলায় তাপপ্রবাহ, তবু ৬ জেলায় ঝড়ের আভাস

কোথাও তাপপ্রবাহ, কোথাওবা ভারী বৃষ্টি—আজ কেমন থাকবে আবহাওয়া

ঢাকায় ২৪ ঘণ্টায় ৩৪ মিলিমিটার বৃষ্টি, আজও হবে কি