হোম > পরিবেশ

ভোটের দিন কেমন যাবে আবহাওয়া

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

দরজায় কড়া নাড়ছে জাতীয় সংসদ নির্বাচন। রাত পেরোলেই আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোটে ভোট গ্রহণ। প্রার্থী নিয়ে চিন্তা-ভাবনার পাশাপাশি ভোটের দিন মাঘ মাসের ২৯ তারিখ সকালটা কেমন হবে, প্রকৃতির আচরণ কেমন হবে—এ নিয়েও হিসাব করছেন ভোটাররা।

অনেকে হয়তো সাতসকালে ভোট কেন্দ্রে যাওয়ার চিন্তা করছেন, অনেকে আবার দুপুরে, কেউবা যাবেন বিকেলে।

তবে ভালো খবর হলো, কাল সারা দিন প্রকৃতির আচরণ বৈরী হওয়ার শঙ্কা নেই। আকাশ কিছুটা মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। কিছুটা কুয়াশাও পড়তে পারে বলে আগামী ৫ দিনের পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ বুধবার সকালে এই পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

এদিন সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ বুধবারও সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তবে ১৩ ফেব্রুয়ারি শুক্রবার সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে আজ সকাল ৯টায় রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০ দশমিক ৭।

এ ছাড়া বিভাগীয় শহর রাজশাহীর আজ সকাল ৯টার তাপমাত্রা ছিল ১১ দশমিক ২, রংপুরে ১৩ দশমিক ৮, ময়মনসিংহে ১৬ দশমিক ৩, সিলেটে ১৩ দশমিক ৫, চট্টগ্রামে ১৬, খুলনায় ১৪ এবং বরিশালে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকাসহ ৬ বিভাগে কালবৈশাখীর আভাস

চার বিভাগে বৃষ্টির আভাস, সঙ্গে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী

বৃষ্টির অপেক্ষায় আর কত দিন, কেন এই তাপপ্রবাহ

পয়লা বৈশাখে ঢাকাসহ চার বিভাগে কালবৈশাখীর আভাস

তাপপ্রবাহ আরও ছড়াচ্ছে, পয়লা বৈশাখে তাপমাত্রা উঠবে ৩৯ ডিগ্রি

ঢাকার তাপমাত্রা বাড়তে পারে আজ

বাংলা নববর্ষের আগে তাপমাত্রা উঠবে ৩৬ ডিগ্রি

চার জেলায় আঘাত হানতে পারে ৬০ কিলোমিটার গতির কালবৈশাখী

ঢাকাসহ ৫ বিভাগে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখীর আভাস

দানা বাঁধছে ‘সুপার এল নিনো’—খরা আর গরমের শঙ্কা বাংলাদেশেও