হোম > পরিবেশ

ঢাকাসহ চার অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর

সারা দেশে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। তাপপ্রবাহের পরিপ্রেক্ষিতে আবহাওয়া অধিদপ্তর জারি করেছে ‘হিট অ্যালার্ট’। এরই মধ্য ঢাকাসহ চার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে অধিদপ্তর। 

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া গতকাল ‘হিট অ্যালার্ট’ জারি করে অধিদপ্তর থেকে প্রচণ্ড দাবদাহে হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে বাইরে চলাচলের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এতে আরও জানানো হয়, পরবর্তী ২৪ ঘণ্টায় পাবনা ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে প্রচণ্ড তাপপ্রবাহ বয়ে যাবে। এ ছাড়া রাজশাহী, টাঙ্গাইল, যশোর ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে প্রচণ্ড তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শ্রীমঙ্গল ও চাঁদপুর জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ, সারা দেশে বাড়বে তাপমাত্রা

ঢাকায় তাপমাত্রা বেড়েই চলেছে

সারা দেশে গরম আরও বাড়ার পূর্বাভাস

ঢাকায় বাড়তে পারে তাপমাত্রা

বসন্তের প্রথম দিনেই সূর্যের তেজ, সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি ছাড়িয়েছে

ঢাকায় সকালে তাপমাত্রা ১৮.৬

রৌদ্রোজ্জ্বল ঢাকায় সকালে তাপমাত্রা ১৮

ঢাকায় সকালে উঠেছে ঝলমলে রোদ, বেড়েছে শীত

রাজধানীতে ‘ফ্রি অ্যানিমেল ক্লিনিক’ উদ্বোধন করলেন তারেক রহমান

বাংলাদেশে পানি সাশ্রয়ী ধান চাষ ও কার্বন নিঃসরণ কমাতে কাজ করবে জাপানের মিৎসুই